লগইন
প্রাইম টিভি
প্রকাশ : রোববার, ১৬ আগস্ট ২০২৬

সুন্দরবনের আংটিহারা এলাকায় নদীতে পড়ে যাওয়া ক্রুকে জীবিত উদ্ধার করলো কোস্ট গার্ড

বিপ্লব মল্লিক:

সুন্দরবনের শাকবাড়িয়া নদী সংলগ্ন আংটিহারা এলাকায় নদীতে পড়ে যাওয়া এক বাণিজ্যিক জাহাজের ক্রুকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

রবিবার (১৬ আগস্ট ২০২৬) সকালে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

ঘটনা সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট (শনিবার) 'এমভি আলফাডাঙ্গা প্রাইড' নামক একটি বাণিজ্যিক জাহাজ ভারত থেকে ফ্লাই অ্যাশ (ভস্ম) নিয়ে বাংলাদেশে আগমন করে। জাহাজটি সুন্দরবনের আংটিহারা এলাকায় অবস্থানকালে দুপুর ১২টার দিকে জাহাজের আপার ডেকে কাজ করার সময় দুর্ঘটনাবশত একজন ক্রু নদীতে পড়ে যান।

ওই সময়ে কোস্ট গার্ড স্টেশন কয়রার একটি টহল দল রুটিন টহলে ছিল। বিষয়টি দ্রুত পরিলক্ষিত হওয়া মাত্রই কোস্ট গার্ড সদস্যরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে নদী থেকে জীবিত উদ্ধার করে এবং নিরাপদে স্ব-স্ব জাহাজে পৌঁছে দেয়।

কোস্ট গার্ড পশ্চিম জোন জানায়, যেকোনো জরুরি উদ্ধার কার্যক্রমে কোস্ট গার্ডের এমন তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

সুন্দরবনের আংটিহারা এলাকায় নদীতে পড়ে যাওয়া ক্রুকে জীবিত উদ্ধার করলো কোস্ট গার্ড

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

বিপ্লব মল্লিক:

সুন্দরবনের শাকবাড়িয়া নদী সংলগ্ন আংটিহারা এলাকায় নদীতে পড়ে যাওয়া এক বাণিজ্যিক জাহাজের ক্রুকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

রবিবার (১৬ আগস্ট ২০২৬) সকালে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

ঘটনা সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট (শনিবার) 'এমভি আলফাডাঙ্গা প্রাইড' নামক একটি বাণিজ্যিক জাহাজ ভারত থেকে ফ্লাই অ্যাশ (ভস্ম) নিয়ে বাংলাদেশে আগমন করে। জাহাজটি সুন্দরবনের আংটিহারা এলাকায় অবস্থানকালে দুপুর ১২টার দিকে জাহাজের আপার ডেকে কাজ করার সময় দুর্ঘটনাবশত একজন ক্রু নদীতে পড়ে যান।

ওই সময়ে কোস্ট গার্ড স্টেশন কয়রার একটি টহল দল রুটিন টহলে ছিল। বিষয়টি দ্রুত পরিলক্ষিত হওয়া মাত্রই কোস্ট গার্ড সদস্যরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে নদী থেকে জীবিত উদ্ধার করে এবং নিরাপদে স্ব-স্ব জাহাজে পৌঁছে দেয়।

কোস্ট গার্ড পশ্চিম জোন জানায়, যেকোনো জরুরি উদ্ধার কার্যক্রমে কোস্ট গার্ডের এমন তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি