লগইন
প্রাইম টিভি
প্রকাশ : শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

বাগেরহাটে সাড়ে ২২ কেজির ভোল মাছ, বিক্রি হলো ৩ লাখ ৫৫ হাজার টাকায়

বিপ্লব মল্লিক বাগেরহাটঃ

বাগেরহাটের বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে সাড়ে ২২ কেজি ওজনের একটি বড় ভোল মাছ। বৃহস্পতিবার সকালে কেবি মৎস্য অবতরণ কেন্দ্রের মিরাজ হাওলাদার আড়তে উন্মুক্ত নিলামে মাছটি ৩ লাখ ৫৫ হাজার ৫ টাকায় কিনে নেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী হারুন মীর।

স্থানীয়ভাবে ‘ধাতিনা ভোল’ বা ‘দাতিনা ভোল’ নামে পরিচিত মাছটি কচুয়া উপজেলার বগা গ্রামের জেলেদের জালে ধরা পড়ে। এফবি মায়ের দোয়া ট্রলারের জেলেরা মঙ্গলবার সাগরে ইলিশ ধরার সময় অন্যান্য মাছের সঙ্গে এটি পান।

ব্যবসায়ী হারুন মীর জানান, মাছটি বরফ দিয়ে সংরক্ষণ করে বড় মোকামে নেওয়া হবে। পরে বিক্রির জন্য চট্টগ্রামে পাঠানো হবে। এতে প্রায় ৫০ হাজার টাকা লাভ হতে পারে বলে আশা করছেন তিনি।

বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস জানান, ভোল মাছের পিত্তথলি ও বায়ুথলি মূল্যবান। এর বিভিন্ন অঙ্গ চিকিৎসা সামগ্রী ও প্রসাধনী তৈরিতে ব্যবহৃত হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

বাগেরহাটে সাড়ে ২২ কেজির ভোল মাছ, বিক্রি হলো ৩ লাখ ৫৫ হাজার টাকায়

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

বিপ্লব মল্লিক বাগেরহাটঃ

বাগেরহাটের বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে সাড়ে ২২ কেজি ওজনের একটি বড় ভোল মাছ। বৃহস্পতিবার সকালে কেবি মৎস্য অবতরণ কেন্দ্রের মিরাজ হাওলাদার আড়তে উন্মুক্ত নিলামে মাছটি ৩ লাখ ৫৫ হাজার ৫ টাকায় কিনে নেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী হারুন মীর।

স্থানীয়ভাবে ‘ধাতিনা ভোল’ বা ‘দাতিনা ভোল’ নামে পরিচিত মাছটি কচুয়া উপজেলার বগা গ্রামের জেলেদের জালে ধরা পড়ে। এফবি মায়ের দোয়া ট্রলারের জেলেরা মঙ্গলবার সাগরে ইলিশ ধরার সময় অন্যান্য মাছের সঙ্গে এটি পান।

ব্যবসায়ী হারুন মীর জানান, মাছটি বরফ দিয়ে সংরক্ষণ করে বড় মোকামে নেওয়া হবে। পরে বিক্রির জন্য চট্টগ্রামে পাঠানো হবে। এতে প্রায় ৫০ হাজার টাকা লাভ হতে পারে বলে আশা করছেন তিনি।

বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস জানান, ভোল মাছের পিত্তথলি ও বায়ুথলি মূল্যবান। এর বিভিন্ন অঙ্গ চিকিৎসা সামগ্রী ও প্রসাধনী তৈরিতে ব্যবহৃত হয়।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি