প্রাইম টিভি
প্রকাশ : বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

সেচকাজে ভূ-উপরিস্থ পানি ব্যবহারে নেয়া হচ্ছে হাজার কোটি টাকার প্রকল্প: বিএমডিএ চেয়ারম্যান

উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

মহেশখালীর শাপলাপুর পাহাড়ে অস্ত্র তৈরির আস্তানার সন্ধান, বিপুল পরিমাণ অস্ত্র তৈরীর সরঞ্জামসহ আটক ১

শরণখোলায় ৬ বছরের শিশুকে ধ*র্ষ*ণে*র অভিযোগ,৬৫ বছর বয়সী এক ব্যক্তি আটক

মাদক কারবারি ও চাঁদাবাজদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না : প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

পুলিশ সুপারের নির্দেশে ডিবির বিশেষ অভিযান, সাইবার অপরাধে নাহিদ গ্রেফতার

গাজীপুরে নিটিং ফ্যাক্টরীতে নিরাপত্তা কর্মীর হাত-পা বেঁধে দুর্ধর্ষ ডাকাতি

নওগাঁর মান্দায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গাজীপুর সাফারি পার্কে রাজু বাহাদুরসহ দুই হাতির মৃত্যু

‎‎শফিকুল ইসলাম শামীম, নিজস্ব প্রতিবেদক:

‎গাজীপুর সাফারি পার্কে রাজু বাহাদুরসহ দুটি হাতির মৃত্যু হয়েছে। দীর্ঘদিন আহত থাকার পর গত ৭ আগস্ট সকালে রাজু বাহাদুরের মৃত্যু হয়। এর আগের দিন ৬ আগস্ট ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে মারা যায় পার্কের আরেকটি হাতি।

‎বুধবার (১২ আগস্ট) বিকেলে গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান দুই হাতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

‎পার্ক কর্তৃপক্ষ জানায়, গত ২৪ মে পার্কের হাতিশালায় শেকলে বাঁধা ১০ বছর বয়সী রাজু বাহাদুরের ওপর হামলা করে চার বছর বয়সী হাতি জয়িতা। এতে রাজু বাহাদুরের একটি পা ভেঙে যায়। পরে তাকে উদ্ধারে ক্রেন ব্যবহার করে বালির ওপর রাখা হয়। এক্স-রে পরীক্ষায় তার পা ভেঙে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন চিকিৎসকরা।

‎আহত হাতিটির চিকিৎসায় একাধিক মেডিকেল বোর্ড গঠন করা হয়। গত ৪ জুন থাইল্যান্ড থেকে বিশেষজ্ঞ বন্যপ্রাণী চিকিৎসকদের একটি দল আনা হয়। পাশাপাশি শ্রীলঙ্কার চিকিৎসকদের সঙ্গেও পরামর্শ করা হয়। দেশীয় বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডও নিয়মিতভাবে তার চিকিৎসা ও তত্ত্বাবধান করছিল।

‎তবে সব ধরনের চিকিৎসা ও প্রচেষ্টা সত্ত্বেও গত ৭ আগস্ট সকালে পার্কের হাতিশালায় রাজু বাহাদুরকে মৃত অবস্থায় পাওয়া যায়।

‎অন্যদিকে, ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে গত ৬ আগস্ট পার্কের আরও একটি হাতির মৃত্যু হয়।

‎গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান জানান, দুটি হাতির মৃত্যুর পর তাদের দেহের নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। পরে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে হাতি দুটির মরদেহ পার্কের ভেতরেই মাটিচাপা দেওয়া হয়।

‎তিনি জানান, বর্তমানে গাজীপুর সাফারি পার্কে মোট আটটি হাতি রয়েছে।

‎উল্লেখ্য, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ২০২৫ সালের জানুয়ারিতে নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে রাজু বাহাদুরকে উদ্ধার করে গাজীপুর সাফারি পার্কে নিয়ে আসে। উদ্ধারের সময় তার বয়স ছিল নয় বছর। এরপর চলতি বছরের ২৪ মে হাতিশালায় শেকলবন্দি অবস্থায় জয়িতার হামলায় গুরুতর আহত হয় হাতিটি। পরে প্রায় আড়াই মাস চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৩ আগস্ট ২০২৬

গাজীপুর সাফারি পার্কে রাজু বাহাদুরসহ দুই হাতির মৃত্যু

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি