লগইন
প্রাইম টিভি
প্রকাশ : রোববার, ০৯ আগস্ট ২০২৬

মান্দায় ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল ওষুধ ব্যবসায়ীর, ট্রাক চালক পলাতক

আরিফ হোসেন মান্দা নওগাঁ প্রতিনিধি 

নওগাঁর মান্দায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহজাহান আলী (৪৫) নামে এক ওষুধ ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার (৯ আগস্ট) দুপুরে মান্দা-নিয়ামতপুর আঞ্চলিক সড়কের শান্তা ব্রিজ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ ট্রাকটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়।

নিহত শাহজাহান আলী উপজেলার পরানপুর ইউনিয়নের সদলপুর গ্রামের কছির উদ্দিন সরদারের ছেলে। তিনি স্থানীয় বানিসর (কালিতলা) বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করে আসছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার সকাল ১১টার দিকে শাহজাহান আলী ব্যক্তিগত কাজে মোটরসাইকেল নিয়ে নিয়ামতপুর উপজেলা সদরে যান। কাজ শেষে বাড়ি ফেরার পথে দুপুরে শান্তা ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি সড়ক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তাকে দ্রুত উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে এসেছে। চালক ও হেলপারকে সনাক্তকরণের চেষ্টা চলছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

মান্দায় ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল ওষুধ ব্যবসায়ীর, ট্রাক চালক পলাতক

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

আরিফ হোসেন মান্দা নওগাঁ প্রতিনিধি 

নওগাঁর মান্দায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহজাহান আলী (৪৫) নামে এক ওষুধ ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার (৯ আগস্ট) দুপুরে মান্দা-নিয়ামতপুর আঞ্চলিক সড়কের শান্তা ব্রিজ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ ট্রাকটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়।

নিহত শাহজাহান আলী উপজেলার পরানপুর ইউনিয়নের সদলপুর গ্রামের কছির উদ্দিন সরদারের ছেলে। তিনি স্থানীয় বানিসর (কালিতলা) বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করে আসছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার সকাল ১১টার দিকে শাহজাহান আলী ব্যক্তিগত কাজে মোটরসাইকেল নিয়ে নিয়ামতপুর উপজেলা সদরে যান। কাজ শেষে বাড়ি ফেরার পথে দুপুরে শান্তা ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি সড়ক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তাকে দ্রুত উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে এসেছে। চালক ও হেলপারকে সনাক্তকরণের চেষ্টা চলছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি