আরিফ হোসেন: মান্দা নওগাঁ প্রতিনিধি
গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, ভূতুড়ে বিদ্যুৎ বিল আদায় এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতির প্রতিবাদসহ কার্যকর ও জরুরি ব্যবস্থা গ্রহণের দাবিতে নওগাঁর মান্দায় স্মারকলিপি প্রদান করা হয়েছে। ১১ দলীয় ঐক্যের পক্ষে মান্দা উপজেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বরাবর এই স্মারকলিপি জমা দেন।
বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথীর হাতে আনুষ্ঠানিকভাবে এই স্মারকলিপি হস্তান্তর করা হয়।
স্মারকলিপি প্রদানকালে মান্দা উপজেলা জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রোববার, ২৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন