লগইন
প্রাইম টিভি
আপডেট : বুধবার, ০৫ আগস্ট ২০২৬

স্বার্থ পূরণ না হলেই সরকারের বিরুদ্ধে কথা বলে এনসিপি-জামায়াত: জুলফিকার আলী

বিপ্লব মল্লিক, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বাগেরহাটের মোংলায় থানা ও পৌর বিএনপির উদ্যোগে র‍্যালি, আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বিকেলে মোংলা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শ্রমিক সংঘ চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মোংলা পোর্ট পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী।

বক্তব্যে তিনি বলেন, "এনসিপি ও জামায়াত জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে, তা বাস্তবায়ন করতে হবে। জনগণ পরিবর্তনের প্রত্যাশায় ভোট দিয়েছে। সেই প্রত্যাশা পূরণ না হলে সরকারের বিরুদ্ধে জনগণ কথা বলবে।"

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে নতুন মাত্রা দিয়েছে। তাঁদের রক্তের ঋণের প্রতি সম্মান জানাতে হলে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে হবে এবং রাষ্ট্র পরিচালনায় জনমতের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক। এ সময় উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদারসহ উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আত্মত্যাগের আদর্শ ধারণ করে একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে র‍্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীরা শহীদদের স্মরণে নীরবতা পালন করেন এবং তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

স্বার্থ পূরণ না হলেই সরকারের বিরুদ্ধে কথা বলে এনসিপি-জামায়াত: জুলফিকার আলী

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

বিপ্লব মল্লিক, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বাগেরহাটের মোংলায় থানা ও পৌর বিএনপির উদ্যোগে র‍্যালি, আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বিকেলে মোংলা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শ্রমিক সংঘ চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মোংলা পোর্ট পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী।

বক্তব্যে তিনি বলেন, "এনসিপি ও জামায়াত জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে, তা বাস্তবায়ন করতে হবে। জনগণ পরিবর্তনের প্রত্যাশায় ভোট দিয়েছে। সেই প্রত্যাশা পূরণ না হলে সরকারের বিরুদ্ধে জনগণ কথা বলবে।"

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে নতুন মাত্রা দিয়েছে। তাঁদের রক্তের ঋণের প্রতি সম্মান জানাতে হলে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে হবে এবং রাষ্ট্র পরিচালনায় জনমতের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক। এ সময় উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদারসহ উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আত্মত্যাগের আদর্শ ধারণ করে একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে র‍্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীরা শহীদদের স্মরণে নীরবতা পালন করেন এবং তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি