প্রাইম টিভি
আপডেট : বুধবার, ০৫ আগস্ট ২০২৬

সেচকাজে ভূ-উপরিস্থ পানি ব্যবহারে নেয়া হচ্ছে হাজার কোটি টাকার প্রকল্প: বিএমডিএ চেয়ারম্যান

উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

মহেশখালীর শাপলাপুর পাহাড়ে অস্ত্র তৈরির আস্তানার সন্ধান, বিপুল পরিমাণ অস্ত্র তৈরীর সরঞ্জামসহ আটক ১

শরণখোলায় ৬ বছরের শিশুকে ধ*র্ষ*ণে*র অভিযোগ,৬৫ বছর বয়সী এক ব্যক্তি আটক

মাদক কারবারি ও চাঁদাবাজদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না : প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

পুলিশ সুপারের নির্দেশে ডিবির বিশেষ অভিযান, সাইবার অপরাধে নাহিদ গ্রেফতার

গাজীপুরে নিটিং ফ্যাক্টরীতে নিরাপত্তা কর্মীর হাত-পা বেঁধে দুর্ধর্ষ ডাকাতি

নওগাঁর মান্দায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গাজীপুরে যথাযোগ্য মর্যাদায় 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' পালিত

গাজীপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে উদযাপিত হয়েছে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬'। দিবসটি উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন, জুলাই শহীদ পরিবারের সদস্য ও যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা, বিশেষ প্রার্থনা এবং সমাজসেবামূলক প্রতিষ্ঠানগুলোতে প্রীতিভোজসহ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।
​বুধবার (৫ আগস্ট) সকালে গাজীপুরের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান আত্মত্যাগী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার। এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
​পরে বঙ্গতাজ অডিটোরিয়ামে শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মানে সংবর্ধনা এবং "জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬"-এর তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নুরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে সভায় জেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা ও সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
​আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদদের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আদর্শ ও বৈষম্যহীন দেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
​এছাড়া জেলার বিভিন্ন মসজিদ ও উপাসনালয়ে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া, সরকারি হাসপাতাল ও এতিমখানায় প্রীতিভোজ এবং গুরুত্বপূর্ণ স্থানগুলোতে দুর্লভ আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় স্মৃতিস্তম্ভে আলোকসজ্জার মধ্য দিয়ে দিবসের পরিসমাপ্তি ঘটে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৩ আগস্ট ২০২৬

গাজীপুরে যথাযোগ্য মর্যাদায় 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' পালিত

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

গাজীপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে উদযাপিত হয়েছে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬'। দিবসটি উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন, জুলাই শহীদ পরিবারের সদস্য ও যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা, বিশেষ প্রার্থনা এবং সমাজসেবামূলক প্রতিষ্ঠানগুলোতে প্রীতিভোজসহ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।
​বুধবার (৫ আগস্ট) সকালে গাজীপুরের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান আত্মত্যাগী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার। এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
​পরে বঙ্গতাজ অডিটোরিয়ামে শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মানে সংবর্ধনা এবং "জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬"-এর তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নুরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে সভায় জেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা ও সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
​আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদদের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আদর্শ ও বৈষম্যহীন দেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
​এছাড়া জেলার বিভিন্ন মসজিদ ও উপাসনালয়ে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া, সরকারি হাসপাতাল ও এতিমখানায় প্রীতিভোজ এবং গুরুত্বপূর্ণ স্থানগুলোতে দুর্লভ আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় স্মৃতিস্তম্ভে আলোকসজ্জার মধ্য দিয়ে দিবসের পরিসমাপ্তি ঘটে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি