লগইন
প্রাইম টিভি
প্রকাশ : বুধবার, ০৫ আগস্ট ২০২৬

জুলাই সনদ ও গণভোট কার্যকর করার দাবিতে মোংলায় জামায়াতের সমাবেশ ও গণমিছিল

বিপ্লব মল্লিকের রিপোর্টঃ

জুলাই আন্দোলনের ঘোষিত দাবিসমূহ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মোংলা পৌর ও উপজেলা শাখার উদ্যোগে (৫ জুলাই) বুধবার মোংলা শহরে গণমিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে বক্তারা জুলাই আন্দোলনের সকল দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। একই সঙ্গে তারা জনগণের গণরায়কে সম্মান জানিয়ে গণতান্ত্রিক অধিকার, সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

 সকালে মোংলা বন্দর শ্রমিক সংঘ চত্বরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা অতিক্রম করে মোংলা শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর, রামপাল-মোংলার গণমানুষের নেতা অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ, মোংলা পৌর জামায়াতের আমীর এম এ বারী, পৌর জামায়াতের নায়েবে আমীর হযরত মাওলানা মনিরুজ্জামান, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক কোহিনূর সরদার এবং উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আবু হানিফ মল্লিক।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

জুলাই সনদ ও গণভোট কার্যকর করার দাবিতে মোংলায় জামায়াতের সমাবেশ ও গণমিছিল

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

বিপ্লব মল্লিকের রিপোর্টঃ

জুলাই আন্দোলনের ঘোষিত দাবিসমূহ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মোংলা পৌর ও উপজেলা শাখার উদ্যোগে (৫ জুলাই) বুধবার মোংলা শহরে গণমিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে বক্তারা জুলাই আন্দোলনের সকল দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। একই সঙ্গে তারা জনগণের গণরায়কে সম্মান জানিয়ে গণতান্ত্রিক অধিকার, সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

 সকালে মোংলা বন্দর শ্রমিক সংঘ চত্বরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা অতিক্রম করে মোংলা শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর, রামপাল-মোংলার গণমানুষের নেতা অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ, মোংলা পৌর জামায়াতের আমীর এম এ বারী, পৌর জামায়াতের নায়েবে আমীর হযরত মাওলানা মনিরুজ্জামান, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক কোহিনূর সরদার এবং উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আবু হানিফ মল্লিক।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি