লগইন
প্রাইম টিভি
আপডেট : রোববার, ০২ আগস্ট ২০২৬

বগুড়ায় নদীর পাড়ের জঙ্গল থেকে অস্ত্র ও ইয়াবাসহ সন্ত্রাসী চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বগুড়া সদরের বাঘোপাড়া করতোয়া নদীর পাড়সংলগ্ন একটি জঙ্গলে অভিযান চালিয়ে একটি রিভলবার, দেশীয় অস্ত্র, ইয়াবা, নগদ অর্থ ও মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) রাত ১০টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রকি ও রাকিব নামের দুজনের পরিচয় প্রকাশ করা হলেও অপরজন কিশোর হওয়ায় তার নাম ও পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ ইকবাল বাহার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাঘোপাড়া করতোয়া নদীর পাড়সংলগ্ন জঙ্গলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তল্লাশি করে একটি রিভলবার, বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র, ইয়াবা, নগদ টাকা এবং কয়েকটি মোবাইল ফোন জব্দ করা হয়।

ডিবি পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তার রকি একটি সন্ত্রাসী চক্রের প্রধান এবং রাকিব ওই চক্রের দ্বিতীয় নেতৃত্বে ছিলেন। তাদের বিরুদ্ধে ছিনতাই, অস্ত্র ও মাদক আইনে একাধিক মামলা রয়েছে। শহরের বাইরে নির্জন ওই জঙ্গলে তাঁবু টাঙিয়ে ৫ থেকে ৬ সদস্যের একটি চক্র দীর্ঘদিন ধরে আস্তানা গেড়েছিল। সেখানে তারা মাদক ব্যবসা পরিচালনার পাশাপাশি নিরীহ মানুষকে অপহরণ করে এনে মুক্তিপণ আদায়ের মতো গুরুতর অপরাধমূলক কর্মকাণ্ড চালাত।

ডিবির ইনচার্জ ইকবাল বাহার আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি এই চক্রের বাকি পলাতক সদস্যদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।\

primetv/rir

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

বগুড়ায় নদীর পাড়ের জঙ্গল থেকে অস্ত্র ও ইয়াবাসহ সন্ত্রাসী চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

বগুড়া সদরের বাঘোপাড়া করতোয়া নদীর পাড়সংলগ্ন একটি জঙ্গলে অভিযান চালিয়ে একটি রিভলবার, দেশীয় অস্ত্র, ইয়াবা, নগদ অর্থ ও মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) রাত ১০টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রকি ও রাকিব নামের দুজনের পরিচয় প্রকাশ করা হলেও অপরজন কিশোর হওয়ায় তার নাম ও পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ ইকবাল বাহার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাঘোপাড়া করতোয়া নদীর পাড়সংলগ্ন জঙ্গলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তল্লাশি করে একটি রিভলবার, বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র, ইয়াবা, নগদ টাকা এবং কয়েকটি মোবাইল ফোন জব্দ করা হয়।

ডিবি পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তার রকি একটি সন্ত্রাসী চক্রের প্রধান এবং রাকিব ওই চক্রের দ্বিতীয় নেতৃত্বে ছিলেন। তাদের বিরুদ্ধে ছিনতাই, অস্ত্র ও মাদক আইনে একাধিক মামলা রয়েছে। শহরের বাইরে নির্জন ওই জঙ্গলে তাঁবু টাঙিয়ে ৫ থেকে ৬ সদস্যের একটি চক্র দীর্ঘদিন ধরে আস্তানা গেড়েছিল। সেখানে তারা মাদক ব্যবসা পরিচালনার পাশাপাশি নিরীহ মানুষকে অপহরণ করে এনে মুক্তিপণ আদায়ের মতো গুরুতর অপরাধমূলক কর্মকাণ্ড চালাত।

ডিবির ইনচার্জ ইকবাল বাহার আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি এই চক্রের বাকি পলাতক সদস্যদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।\

primetv/rir

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি