লগইন
প্রাইম টিভি
আপডেট : শনিবার, ০১ আগস্ট ২০২৬

সাতকানিয়ার কালিয়াইশে জামায়াতে উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে পঞ্চম ধাপে খাদ্যসামগ্রী বিতরণ

সাতকানিয়ার কালিয়াইশে জমায়াতের উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে পঞ্চম ধাপে খাদ্যসামগ্রী বিতরণ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিয়াইশ ইউনিয়ন শাখা। 

১ আগস্ট শনিবার সকাল ১১ ঘটিকায় মৌলভীর দোকান মিয়া খলিলুর রহমান জামে মসজিদ মাঠে ইউনিয়নের বন্যাদুর্গত অসহায় মানুষের মাঝে ত্রাণ হিসেবে খাদ্যসামগ্রী উপহার বিতরণ করা হয়েছে।

এই মানবিক কার্যক্রমের অংশ হিসেবে কালিয়াইশ ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে দায়িত্বরত ব্যক্তিদের মাধ্যমে বন্যার্তদের ঘরে ঘরে এই খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়।

বিতরণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন কালিয়াইশ ইউনিয়ন জামায়াতের আমীর ও বিশিষ্ট সাংবাদিক আলহাজ্ব  আবুল বশর ছিদ্দিকী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা সূরা সদস্য ও উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানার সাবেক আমীর ডাঃ আব্দুল জলিল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানার সেক্রেটারি অ্যাডভোকেট মুহাম্মাদ ইলিয়াছ। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অফিস সম্পাদক ও দোহাজারী পৌরসভার সাবেক আমীর এম জমির আদনান, ইউনিয়ন সেক্রেটারি   আলহাজ্ব আবুল বশর জিহাদী, সহ-সেক্রেটারি ও বিশিষ্ট ব্যাংকার এনামুল হক এবং শ্রমিক নেতা মাহফুজ, শাহাবুদ্দিন, আব্দুর রহিম, নুরুল আলম,মোঃ মোরশেদুল করিমসহ দলের অসংখ্য নেতাকর্মীবৃন্দ।

বন্যাদুর্গত মানুষের কষ্ট লাঘবে জামায়াতে ইসলামীর এই উদ্যোগকে স্থানীয় সচেতন মহল সাধুবাদ জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

সাতকানিয়ার কালিয়াইশে জামায়াতে উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে পঞ্চম ধাপে খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিয়াইশ ইউনিয়ন শাখা। 

১ আগস্ট শনিবার সকাল ১১ ঘটিকায় মৌলভীর দোকান মিয়া খলিলুর রহমান জামে মসজিদ মাঠে ইউনিয়নের বন্যাদুর্গত অসহায় মানুষের মাঝে ত্রাণ হিসেবে খাদ্যসামগ্রী উপহার বিতরণ করা হয়েছে।

এই মানবিক কার্যক্রমের অংশ হিসেবে কালিয়াইশ ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে দায়িত্বরত ব্যক্তিদের মাধ্যমে বন্যার্তদের ঘরে ঘরে এই খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়।

বিতরণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন কালিয়াইশ ইউনিয়ন জামায়াতের আমীর ও বিশিষ্ট সাংবাদিক আলহাজ্ব  আবুল বশর ছিদ্দিকী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা সূরা সদস্য ও উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানার সাবেক আমীর ডাঃ আব্দুল জলিল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানার সেক্রেটারি অ্যাডভোকেট মুহাম্মাদ ইলিয়াছ। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অফিস সম্পাদক ও দোহাজারী পৌরসভার সাবেক আমীর এম জমির আদনান, ইউনিয়ন সেক্রেটারি   আলহাজ্ব আবুল বশর জিহাদী, সহ-সেক্রেটারি ও বিশিষ্ট ব্যাংকার এনামুল হক এবং শ্রমিক নেতা মাহফুজ, শাহাবুদ্দিন, আব্দুর রহিম, নুরুল আলম,মোঃ মোরশেদুল করিমসহ দলের অসংখ্য নেতাকর্মীবৃন্দ।

বন্যাদুর্গত মানুষের কষ্ট লাঘবে জামায়াতে ইসলামীর এই উদ্যোগকে স্থানীয় সচেতন মহল সাধুবাদ জানিয়েছেন।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি