লগইন
প্রাইম টিভি
প্রকাশ : সোমবার, ২৭ জুলাই ২০২৬

মোংলা-খুলনা মহাসড়কে ভাগা বাজার এলেকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত।

বিপ্লব মল্লিকের রিপোর্টঃ

মোংলা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় হাফেজ ইবারত আলী (৫০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (২৭ জুলাই) আনুমানিক সকাল ১০টায় মোংলা-খুলনা মহাসড়কের রামপাল উপজেলার ভাগাবাজার নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত ইবারত আলী রামপাল উপজেলার ইসলামাবাদ গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয়ভাবে ‘বড় হাফেজ সাহেব’ হিসেবে পরিচিত।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে মোংলা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি যাত্রীবাহী বাস ভাগাবাজার এলাকায় পৌঁছালে বাসটি একই দিকে যাওয়া একটি মোটরসাইকেলকে পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী ইবারত আলী রাস্তায় ছিটকে পড়ে গেলে বাসের চাকায় মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে কাটাখালি হাইওয়ে পুলিশের ওসি মো. জাফর আহমেদ জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেছে এবং ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

মোংলা-খুলনা মহাসড়কে ভাগা বাজার এলেকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত।

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

বিপ্লব মল্লিকের রিপোর্টঃ

মোংলা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় হাফেজ ইবারত আলী (৫০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (২৭ জুলাই) আনুমানিক সকাল ১০টায় মোংলা-খুলনা মহাসড়কের রামপাল উপজেলার ভাগাবাজার নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত ইবারত আলী রামপাল উপজেলার ইসলামাবাদ গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয়ভাবে ‘বড় হাফেজ সাহেব’ হিসেবে পরিচিত।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে মোংলা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি যাত্রীবাহী বাস ভাগাবাজার এলাকায় পৌঁছালে বাসটি একই দিকে যাওয়া একটি মোটরসাইকেলকে পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী ইবারত আলী রাস্তায় ছিটকে পড়ে গেলে বাসের চাকায় মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে কাটাখালি হাইওয়ে পুলিশের ওসি মো. জাফর আহমেদ জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেছে এবং ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি