প্রাইম টিভি
আপডেট : বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠিত

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন অনুস্টান অনুস্টিত হয়েছে

“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে শহরের বটতলা এলাকা থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন স্টেডিয়াম প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পরে সেখানে চারাগাছ রোপণের মাধ্যমে সাতদিনব্যাপী বৃক্ষমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সোহানা নাসরিন। উদ্বোধনের পর অতিথিরা বৃক্ষমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

এরপর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নূরুল করিম, এসএফএনটিসি কিশোরগঞ্জের ভারপ্রাপ্ত ফরেস্ট রেঞ্জার তাহরিমা আক্তার কচি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মারুফ, জেলা ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. নাজমুল করিম, কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া, কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির রমজান আলী, এনসিপির উত্তরাঞ্চলের সংগঠক শেখ খায়রুল কবির, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তারা সকল শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে সারাবছর বৃক্ষরোপণ এবং রোপণকৃত গাছের পরিচর্যা অব্যাহত রাখার আহ্বান জানান।

মেলায় আগামী সাতদিনব্যাপী বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রয় করা হবে। এতে সরকারি বিভিন্ন দপ্তর, বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন নার্সারি অংশ নিয়েছে।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ বৃক্ষমেলার মাধ্যমে জনসাধারণের মধ্যে পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ ও সবুজায়ন সম্পর্কে সচেতনতা আরও বৃদ্ধি পাবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৩ আগস্ট ২০২৬

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি