স্টাফ রিপোর্টার (জয়পুরহাট)
রাষ্ট্রায়ত্ত ৪৪টি প্রতিষ্ঠান বেসরকারি খাতে লিজ দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে জয়পুরহাট চিনিকলে ফটক সভা ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার দুপুরে জয়পুরহাট চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়ন এ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে উপস্থিত বক্তারা বলেন, রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান লিজ দেওয়ার সিদ্ধান্ত শ্রমিক-কর্মচারীদের চাকরির নিরাপত্তা ও দেশের সার্বিক শিল্প খাতের জন্য মারাত্মক হুমকি। তারা অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করে প্রতিষ্ঠানগুলোকে আধুনিকায়নের মাধ্যমে পুনরুজ্জীবিত ও উৎপাদনমুখী করার দাবি জানান। দাবি আদায় না হলে পরবর্তীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা।
জয়পুরহাট চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আলী আকতারের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ জায়েদ হোসেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিজানুর রহমান সোহেল, সহ-সভাপতি, জয়পুরহাট চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়ন আব্দুল হান্নান, সহ-সাধারণ সম্পাদক জুবাইর পারভেজ মুরাদ, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাদু, অর্থ সম্পাদকসহ স্থানীয় শ্রমিক সংগঠনসমূহের নেতৃবৃন্দ।

রোববার, ২৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন