লগইন
প্রাইম টিভি
প্রকাশ : মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

মোরেলগঞ্জে ৪.৫৫ কোটি টাকায় আধুনিক চারতলা ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জে জেলা পরিষদের অর্থায়নে প্রায় ৪ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে চারতলা বিশিষ্ট আধুনিক ডাকবাংলো ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) দুপুর ১২টায় মোরেলগঞ্জ উপজেলা ডাকবাংলো চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নতুন এই ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন।

অনুষ্ঠানে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. হাবিবুল্লাহর উপস্থিতিতে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ অংশ নেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান আলম, সদস্য সচিব, বাগেরহাট জেলা বিএনপি সোমনাথ দে, ফকির তরিকুল ইসলাম, অ্যাডভোকেট ফারহানা জামান নিপা, ও ওহিদুজ্জামান পল্টু, জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট মেহেদী হাসান ইয়াদ, সাধারণ সম্পাদক, মোরেলগঞ্জ উপজেলা বিএনপি শিকদার ফরিদুল ইসলাম, সভাপতি, মোরেলগঞ্জ পৌর বিএনপি আসাদুজ্জামান মিলন, সাধারণ সম্পাদক, মোরেলগঞ্জ পৌর বিএনপি বিএম রেজাউল করিম সোহাগ, সদস্য সচিব, উপজেলা যুবদল

ভিত্তিপ্রস্তর স্থাপনকালে বক্তারা বলেন, আধুনিক সুবিধাসংবলিত এই নতুন ডাকবাংলো ভবন নির্মিত হলে সরকারি কর্মকর্তা, অতিথি ও বিভিন্ন এলাকা থেকে আগত ব্যক্তিদের আবাসন সুবিধা বহুলাংশে বৃদ্ধি পাবে। এর পাশাপাশি এটি উপজেলার সামগ্রিক প্রশাসনিক ও সামাজিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

মোরেলগঞ্জে ৪.৫৫ কোটি টাকায় আধুনিক চারতলা ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জে জেলা পরিষদের অর্থায়নে প্রায় ৪ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে চারতলা বিশিষ্ট আধুনিক ডাকবাংলো ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) দুপুর ১২টায় মোরেলগঞ্জ উপজেলা ডাকবাংলো চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নতুন এই ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন।

অনুষ্ঠানে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. হাবিবুল্লাহর উপস্থিতিতে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ অংশ নেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান আলম, সদস্য সচিব, বাগেরহাট জেলা বিএনপি সোমনাথ দে, ফকির তরিকুল ইসলাম, অ্যাডভোকেট ফারহানা জামান নিপা, ও ওহিদুজ্জামান পল্টু, জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট মেহেদী হাসান ইয়াদ, সাধারণ সম্পাদক, মোরেলগঞ্জ উপজেলা বিএনপি শিকদার ফরিদুল ইসলাম, সভাপতি, মোরেলগঞ্জ পৌর বিএনপি আসাদুজ্জামান মিলন, সাধারণ সম্পাদক, মোরেলগঞ্জ পৌর বিএনপি বিএম রেজাউল করিম সোহাগ, সদস্য সচিব, উপজেলা যুবদল

ভিত্তিপ্রস্তর স্থাপনকালে বক্তারা বলেন, আধুনিক সুবিধাসংবলিত এই নতুন ডাকবাংলো ভবন নির্মিত হলে সরকারি কর্মকর্তা, অতিথি ও বিভিন্ন এলাকা থেকে আগত ব্যক্তিদের আবাসন সুবিধা বহুলাংশে বৃদ্ধি পাবে। এর পাশাপাশি এটি উপজেলার সামগ্রিক প্রশাসনিক ও সামাজিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি