প্রাইম টিভি
আপডেট : বুধবার, ১০ জুন ২০২৬

সেচকাজে ভূ-উপরিস্থ পানি ব্যবহারে নেয়া হচ্ছে হাজার কোটি টাকার প্রকল্প: বিএমডিএ চেয়ারম্যান

উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

মহেশখালীর শাপলাপুর পাহাড়ে অস্ত্র তৈরির আস্তানার সন্ধান, বিপুল পরিমাণ অস্ত্র তৈরীর সরঞ্জামসহ আটক ১

শরণখোলায় ৬ বছরের শিশুকে ধ*র্ষ*ণে*র অভিযোগ,৬৫ বছর বয়সী এক ব্যক্তি আটক

মাদক কারবারি ও চাঁদাবাজদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না : প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

পুলিশ সুপারের নির্দেশে ডিবির বিশেষ অভিযান, সাইবার অপরাধে নাহিদ গ্রেফতার

গাজীপুরে নিটিং ফ্যাক্টরীতে নিরাপত্তা কর্মীর হাত-পা বেঁধে দুর্ধর্ষ ডাকাতি

নওগাঁর মান্দায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নারায়ণগঞ্জে গ্রাম আদালত বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে গ্রাম আদালত বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জে গ্রাম আদালত বিষয়ক রিফ্রেসার্স উপজেলা রিসোর্স টিম (ইউআরটি) সদস্যদের অংশগ্রহণে ‘গ্রাম আদালত বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষক প্রশিক্ষণ’ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জুন২০২৬) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তির একটি কার্যকর ও স্বল্পব্যয়ের মাধ্যম। ইউআরটি সদস্যরা প্রশিক্ষণ নিয়ে মাঠ পর্যায়ে গ্রাম আদালতকে আরও সক্রিয় ও জনবান্ধব করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, নারায়ণগঞ্জের উপ-পরিচালক (উপসচিব) নিলুফা ইয়াসমিন।

প্রশিক্ষণে ইউআরটি সদস্যদের গ্রাম আদালত আইন, বিধিমালা, মামলা পরিচালনা পদ্ধতি, রেকর্ড সংরক্ষণ ও সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে হালনাগাদ ধারণা দেওয়া হয়। 

সভাপতির বক্তব্যে নিলুফা ইয়াসমিন বলেন, গ্রাম আদালতের মাধ্যমে তৃণমূল পর্যায়ে ন্যায়বিচার নিশ্চিত করতে ইউআরটি সদস্যদের দক্ষতা বৃদ্ধি জরুরি। এ ধরনের প্রশিক্ষণ নিয়মিত আয়োজনের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠী উপকৃত হবে।

প্রশিক্ষণে জেলার বিভিন্ন উপজেলার ইউআরটি সদস্য, সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধিরা অংশ নেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৩ আগস্ট ২০২৬

নারায়ণগঞ্জে গ্রাম আদালত বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image

নারায়ণগঞ্জে গ্রাম আদালত বিষয়ক রিফ্রেসার্স উপজেলা রিসোর্স টিম (ইউআরটি) সদস্যদের অংশগ্রহণে ‘গ্রাম আদালত বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষক প্রশিক্ষণ’ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জুন২০২৬) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তির একটি কার্যকর ও স্বল্পব্যয়ের মাধ্যম। ইউআরটি সদস্যরা প্রশিক্ষণ নিয়ে মাঠ পর্যায়ে গ্রাম আদালতকে আরও সক্রিয় ও জনবান্ধব করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, নারায়ণগঞ্জের উপ-পরিচালক (উপসচিব) নিলুফা ইয়াসমিন।

প্রশিক্ষণে ইউআরটি সদস্যদের গ্রাম আদালত আইন, বিধিমালা, মামলা পরিচালনা পদ্ধতি, রেকর্ড সংরক্ষণ ও সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে হালনাগাদ ধারণা দেওয়া হয়। 

সভাপতির বক্তব্যে নিলুফা ইয়াসমিন বলেন, গ্রাম আদালতের মাধ্যমে তৃণমূল পর্যায়ে ন্যায়বিচার নিশ্চিত করতে ইউআরটি সদস্যদের দক্ষতা বৃদ্ধি জরুরি। এ ধরনের প্রশিক্ষণ নিয়মিত আয়োজনের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠী উপকৃত হবে।

প্রশিক্ষণে জেলার বিভিন্ন উপজেলার ইউআরটি সদস্য, সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধিরা অংশ নেন।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি