প্রাইম টিভি
আপডেট : মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

সেচকাজে ভূ-উপরিস্থ পানি ব্যবহারে নেয়া হচ্ছে হাজার কোটি টাকার প্রকল্প: বিএমডিএ চেয়ারম্যান

উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

মহেশখালীর শাপলাপুর পাহাড়ে অস্ত্র তৈরির আস্তানার সন্ধান, বিপুল পরিমাণ অস্ত্র তৈরীর সরঞ্জামসহ আটক ১

শরণখোলায় ৬ বছরের শিশুকে ধ*র্ষ*ণে*র অভিযোগ,৬৫ বছর বয়সী এক ব্যক্তি আটক

মাদক কারবারি ও চাঁদাবাজদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না : প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

পুলিশ সুপারের নির্দেশে ডিবির বিশেষ অভিযান, সাইবার অপরাধে নাহিদ গ্রেফতার

গাজীপুরে নিটিং ফ্যাক্টরীতে নিরাপত্তা কর্মীর হাত-পা বেঁধে দুর্ধর্ষ ডাকাতি

নওগাঁর মান্দায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিদেশে যাওয়া হলো না তয়নের সড়ক দুর্ঘটনায় নিভে গেলো প্রাণ

বিদেশে যাওয়া হলো না তয়নের সড়ক দুর্ঘটনায় নিভে গেলো প্রাণ
প্রাইম টিভি

পাসপোর্টের ফিঙ্গার দিয়ে বোনের বাড়ি থেকে ভাগিনাকে নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেলো তনয় কুমার মজুমদারের,সোমবার (৮ জুন) দিগন্ত পরিবহন বাসে করে হবিগঞ্জের মাধবপুর থেকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর আসার পথিমধ্যে দুপুর সাড়ে বারটায় ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার শাহবাজপুরের বৈশামুড়া এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এসময় বাসে থাকা যাত্রীদের মধ্যে ৪ জন ঘটনাস্থলে নিহত ও ২০ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে তনয় কুমার মজুমদার (২০) গুরুতর আহত হয়েছে তার ভাগিনা সিজন । 

তনয় কুমার মজুমদার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের পাল বাজারের সেতু মজুমদারের ছেলে এবং লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহমেদ কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। তার বাড়ী ইব্রাহিমপুর গ্রামে গিয়ে কথা বলে জানাযায়, তনয় কুমার মজুমদার প্রবাসে যাওয়ার জন্য পাসপোর্টের ফিঙ্গার দিতে রবিবার (৭ জুন) ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে গিয়েছিলো। কাজ শেষ করে তার ভাগিনা 

 সিজন চন্দ্র দাসকে (১৩) আনতে ওইদিনই  হবিগঞ্জ জেলার মাধবপুরের বাকশাই চলে যায়। সোমাবার  ভাগিনাকে নিয়ে বাড়িতে আসার পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় তনয়।  মৃত্যুর এ খবর বাড়িতে এলে শুরু হয় শোকের মাতম। নিহতদের লাশ বিকেলে  বাড়িতে পৌঁছানোর পর স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এক নজর দেখতে শতশত মানুষ বাড়িতে ভীড় করে। 

অন্য নিহতরা হলেন,সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের মুন্সি আরশ আলী ও শিশু আলিফ,সদর উপজেলার পাইকপাড়ার মৌসুমী দাস। গুরুতর আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে।  

আহত সিজন জানান, বাসটি হঠাৎ করে উল্টে খাদে পড়ে যায়, গাড়ির ভিতর থেকে প্রাণে বেঁচে আমি কিভাবে বের হয়েছি কিছু বলতে পারবো না। এদিকে সন্তান হারিয়ে বাকরুদ্ধ হয়ে গেছে সেতু মজুমদার। 

তার মরদেহ ইব্রাহিমপুর মধ্যপাড়া মহা শ্মশানে দাহ করা হয়েছে বলে জানিয়েছেন তার পরিবার।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৩ আগস্ট ২০২৬

বিদেশে যাওয়া হলো না তয়নের সড়ক দুর্ঘটনায় নিভে গেলো প্রাণ

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি