লগইন
প্রাইম টিভি
আপডেট : বুধবার, ০৩ জুন ২০২৬

বাবার স্বপ্ন পূরণে অসহায় মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসা দিচ্ছেন ডা. দিগন্ত

নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে বাগেরহাটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল।

মধুপুরে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম, আনন্দে আত্মহারা বাবা

চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনে আগুন, পুড়ল দুটি আসন

চাঁদপুরে খামারের খাবারে বিষ মেশানোর অভিযোগ, একে একে মারা গেল ৫ গরু আরও কয়েকটি গরু অসুস্থ

চাঁদপুরে মেঘনার নতুন চরে দুই ইউনিয়নের সীমানা নির্ধারণ, স্বস্তিতে জমির মালিকরা

কেরানীগঞ্জে পৃথক অভিযানে ৫৯১ পিস ইয়াবা ও ১০০ পিস প্যাথিডিনসহ গ্রেপ্তার ২

নওগাঁর মান্দায় বাঁশঝাড় থেকে কিশোর ভ্যানচালকের লাশ উদ্ধার

মতলবে ভাগনিকে বাইক চালানো শেখাতে গিয়ে দু্র্ঘটনায় মামার মৃত্যু

চাঁদপুরের মতলব দক্ষিণে আপন ভাগনিকে মোটরসাইকেল চালানো শেখাতে গিয়ে সড়ক বিভাগের থামানো ট্রাকের সাথে ধাক্কা লেগে ফজলে রাব্বি (২৩) নামে মামা নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে ভাগনি ইশাত।

মঙ্গলবার (২ জুন) বিকেলে মতলব ব্রিজের দক্ষিণ অংশের সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রাব্বি মতলব দক্ষিণ পৌর এলাকার বাইশপুর বেপারী বাড়ির মো. মিজানুর রহমানের ছেলে। রাব্বি মতলব সরকারি ডিগ্রি কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থী। আহত ইশাত তার আপন ভাগনি। সে দশম শ্রেণির শিক্ষার্থী। তার বাবার নাম মো. জুয়েল। তিনি সপরিবারে থাকেন ঢাকার যাত্রাবাড়ীতে। ঈদ উপলক্ষ্যে মায়ের সাথে মতলব নানা বাড়িতে বেড়াতে আসে ইশাত। খবর পেয়ে চাঁদপুর সদর হাসপাতালে আসা রাব্বির চাচি মরিয়ম বেগম উভয় পরিবারের এসব তথ্য জানান।

চাঁদপুরের অ্যাম্বুলেন্সচালক মো. জসিম ঘটনাস্থল দিয়ে যাচ্ছিলেন। ওই সময় সড়ক বিভাগের ট্রাকচালক মিজানুর রহমান খালি অ্যাম্বুলেন্সসহ তাকে থামান। জসিম তাদেরকে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে পড়ে থাকতে দেখেন। তিনি বলেন, বাইক চালানো শেখাতে গিয়ে গতি নিয়ন্ত্রণ করতে না পেরে মতলব ব্রিজের দক্ষিণ অংশে সড়ক বিভাগের মেরামত কাজে ব্যবহৃত ট্রাকের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনার শিকার হন। সেখান থেকে তাদেরকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসি।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এনামুল হক বলেন, রাব্বি নামের ব্যক্তিকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। আহত মেয়েটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান মানিক বলেন, নিহতের পরিবারের সাথে কথা হয়েছে। তাদেরকে থানায় ডাকা হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

মতলবে ভাগনিকে বাইক চালানো শেখাতে গিয়ে দু্র্ঘটনায় মামার মৃত্যু

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

চাঁদপুরের মতলব দক্ষিণে আপন ভাগনিকে মোটরসাইকেল চালানো শেখাতে গিয়ে সড়ক বিভাগের থামানো ট্রাকের সাথে ধাক্কা লেগে ফজলে রাব্বি (২৩) নামে মামা নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে ভাগনি ইশাত।

মঙ্গলবার (২ জুন) বিকেলে মতলব ব্রিজের দক্ষিণ অংশের সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রাব্বি মতলব দক্ষিণ পৌর এলাকার বাইশপুর বেপারী বাড়ির মো. মিজানুর রহমানের ছেলে। রাব্বি মতলব সরকারি ডিগ্রি কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থী। আহত ইশাত তার আপন ভাগনি। সে দশম শ্রেণির শিক্ষার্থী। তার বাবার নাম মো. জুয়েল। তিনি সপরিবারে থাকেন ঢাকার যাত্রাবাড়ীতে। ঈদ উপলক্ষ্যে মায়ের সাথে মতলব নানা বাড়িতে বেড়াতে আসে ইশাত। খবর পেয়ে চাঁদপুর সদর হাসপাতালে আসা রাব্বির চাচি মরিয়ম বেগম উভয় পরিবারের এসব তথ্য জানান।

চাঁদপুরের অ্যাম্বুলেন্সচালক মো. জসিম ঘটনাস্থল দিয়ে যাচ্ছিলেন। ওই সময় সড়ক বিভাগের ট্রাকচালক মিজানুর রহমান খালি অ্যাম্বুলেন্সসহ তাকে থামান। জসিম তাদেরকে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে পড়ে থাকতে দেখেন। তিনি বলেন, বাইক চালানো শেখাতে গিয়ে গতি নিয়ন্ত্রণ করতে না পেরে মতলব ব্রিজের দক্ষিণ অংশে সড়ক বিভাগের মেরামত কাজে ব্যবহৃত ট্রাকের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনার শিকার হন। সেখান থেকে তাদেরকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসি।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এনামুল হক বলেন, রাব্বি নামের ব্যক্তিকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। আহত মেয়েটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান মানিক বলেন, নিহতের পরিবারের সাথে কথা হয়েছে। তাদেরকে থানায় ডাকা হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি