প্রাইম টিভি

মতলব উত্তরে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

ওমেন্স ইঞ্জিনিয়ারর্স চ্যাপ্টার (আইইবি) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন বলেন, তরুণ সমাজকে মাদক এবং কিশোরীদের বাল্যবিবাহ কিশোরদের ইভটিজিং বিরোধী  এ ধরনের প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। 

যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে এবং বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত ভূমিকা প্রয়োজন। “নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত সমাজ গড়ি”— এই প্রতিপাদ্য সামনে রেখে তারা সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

আয়োজকরা জানান, খেলাধুলা ও সামাজিক সচেতনতার মাধ্যমে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয় মাঠে ১১নং ফতেপুর পশ্চিম ইউনিয়ন একাদশ বনাম ছেংগারচর পৌরসভা একাদশ অংশগ্রহণ করেন। ফতেপুর পশ্চিম ইউনিয়ন একাদশ ২-০ গোলে ছেংগারচর পৌর একাদশকে‌ হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ফতেপুর পশ্চিম ইউনিয়ন একাদশের পক্ষে রাসেল-৩টি গোল‌ দিয়ে সেরা খেলোয়াড় হিসেবে ট্রফি গ্ৰহন করেন।

মতলব উত্তর উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) মাহমুদা কুলসুম মনি'র সভাপতিত্বে ও ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এম ইলিয়াস আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- ওমেন্স ইঞ্জিনিয়ারর্স চ্যাপ্টার (আইইবি) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসান।

এ সম উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রহমত উল্লাহ, উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম প্রধান, আব্দুল গণি তপাদার, সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন, জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু প্রমুখ।

খেলার ধারাভাষ্যকার ছিলেন- ফয়সাল আহমেদ। প্রধান রেফারি ছিলেন- হারুনুর রশিদ।

ম্যাচ শেষে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ১৩ জুন ২০২৬

মতলব উত্তরে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মামুন আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি