রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় থানায় মামলা করা হয়েছে। মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে অবহেলাজনিত কারণে মৃত্যু।
বুধবার (২৭ মে) রাতে ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, হাসপাতালে মৃত্যুবরণ করা ছয় নবজাতকের মধ্যে এক নবজাতকের পরিবারের তরফ থেকে থানায় এই মামলা করা হয়। সেই মামলায় অবহেলা কারণে শিশুর মৃত্যুর কথা উল্লেখ করা হয়েছে।
এর আগে, আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়া ছয় নবজাতককের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবার এই ছোট শিশুদেরকে ময়নাতদন্ত করাতে চায়নি। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, বুধবার ভোরে রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে একে একে ৬ নবজাতকের মৃত্যু হয়। স্বজনদের অভিযোগ, ওয়ার্ডে অব্যবস্থাপনা ও এসি বন্ধ থাকার কারণে এই ঘটনা ঘটে।
বিডি প্রতিদিন/কেএইচটি

রোববার, ২৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন