বিপ্লব মল্লিকের রিপোর্টঃমাছরাঙা টেলিভিশনের ১৫ তম বর্ষপূর্তি উপলক্ষে আজ আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে মোংলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমি।এ সময় প্রধান অতিথি আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে মাছরাঙা টেলিভিশনের ১৫ বর্ষপূর্তির কেক কাটেন। এর আগে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোংলা থানা ওসি মো. আতিকুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, প্রেসক্লাব সভাপতি আহসান হাবিব হাসান ও সাধারণ সম্পাদক হাসান গাজী এবং মোংলার অন্যান্য সাংবাদিক বৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক নুর আলম শেখ। এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রেখে সকলকে মাছরাঙা পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা জানান মাছরাঙা টেলিভিশনের মোংলা প্রতিনিধি আমির হোসেন আমু।অনুষ্ঠানে বক্তারা মাছরাঙা টেলিভিশনের বস্তুনিষ্ঠ সংবাদ ও অনুষ্ঠানমালার প্রশংসা করেন। পাশাপাশি মাছরাঙা টেলিভিশনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।