বিপ্লব মল্লিক মোংলা, বাগেরহাটঃ
সোমবার (১৯ অক্টোবর) সকালে অবৈধভাবে কয়লা পরিবহন ও বনে অনুপ্রবেশের অভিযোগে ‘হাসান ভান্ডারী’ নামের কার্গোটি আটক করা হয়। জব্দ কয়লার বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা।
বন বিভাগ সূত্রে জানা যায়, কার্গোটি মোংলার জয়মনি এলাকা থেকে কয়লা নিয়ে সুন্দরবনের ভেতর দিয়ে পাথরঘাটার আমুয়া এলাকায় যাচ্ছিল। এ সময় বন বিভাগের টহল দল কার্গোটি আটক করে। কয়লা কেনার বৈধ কাগজপত্র দেখাতে না পারায় কয়লাসহ কার্গোটি জব্দ করা হয়।
আটক কিত নয় জনের বাড়ি বাগেরহাটের মোংলা, মোরেলগঞ্জ, পিরোজপুরের ভান্ডারিয়া ও ব্রাহ্মণবাড়িয়া জেলায়। এ ঘটনায় শরণখোলা থানায় অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান আইনে পৃথক দুটি মামলা করেছে বন বিভাগ।
জব্দ করা কয়লা ও আটকদের শরণখোলা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. শরীফুল ইসলাম। তিনি বলেন, বন কর্মকর্তা শ্যামা প্রসাদ রায় বাদী হয়ে পৃথক দুটি মামলা করেছেন। জব্দ কয়লা ও আটকদের শরণখোলা থানায় হস্তান্তর করা হয়েছে।
জব্দ করা ২৩০ টন কয়লার বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা। ধারণা করা হচ্ছে, মোংলার জয়মনি এলাকায় নোঙর করা মাদার ভেসেল থেকে অবৈধভাবে এই কয়লা খালাস করা হয়েছে। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি বন বিভাগ।

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন