লগইন
প্রাইম টিভি
প্রকাশ : মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

গ্যাসবিল ও ব্যাংকিং জটিলতায় কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠানে ৭৩৯  কর্মকর্তা- কর্মচারী  ছাঁটাই

সুন্দরবনের ২৩০ মেট্রিক টন কয়লাবোঝাই কার্গোসহ ৯ জনকে আটক করেছে বন বিভাগ।

বাগেরহাটের কচুয়ায় জেলা পরিষদ প্রশাসকের পক্ষ থেকে দুর্গাপূজায় আর্থিক সহায়তা প্রদান।

জরুরি ফোন পেয়ে, লঞ্চের অসুস্থ যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠাল কোস্ট গার্ড

মাদারীপুরে জেলা পরিষদ প্রশাসকের পূজা মণ্ডপ পরিদর্শন

রংপুরে ২৬ মামলার শীর্ষ সন্ত্রাসী 'মেরিল সুমন' গ্রেফতার

মান্দায় এমপি টিপুর শারদীয় দুর্গোৎসবের মণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়

দুর্গোৎসবের মণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন চেয়ারম্যান প্রার্থী বাবুল ইসলাম

আরিফ হোসেন : মান্দা (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর মান্দা উপজেলার ৮ নং কুসুম্বা ইউনিয়নের বিভিন্ন দুর্গোৎসবের মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী মোঃ বাবুল ইসলাম।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় তিনি ইউনিয়নের বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখেন এবং স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করে সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

পূজামণ্ডপ পরিদর্শনকালে নেতাকর্মী ও পূজা কমিটির উদ্দেশে মোঃ বাবুল ইসলাম বলেন, “আমাদের মূল বার্তা একটাই ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার।’ শারদীয় দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, এটি আমাদের সার্বজনীন উৎসবের রূপ নিয়েছে। এই উৎসবকে কেন্দ্র করে পুরো ইউনিয়নজুড়ে সম্প্রীতি ও আনন্দের আমেজ ছড়িয়ে পড়েছে। সনাতন ধর্মাবলম্বীরা যাতে অত্যন্ত আনন্দঘন, নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদ্‌যাপন করতে পারেন, সেজন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বর্তমান সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছে এবং মণ্ডপগুলোতে সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে।”

তিনি আরও বলেন, “আমাদের আবহমান বাংলার মূল শক্তিই হলো পারস্পরিক সৌহার্দ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি। সকল ভেদাভেদ ভুলে সম্প্রীতি ও শান্তির মধ্য দিয়ে আমরা সবাই মিলে এই উৎসব উদযাপন করব।”

পরিদর্শনকালে তাঁর সঙ্গে কুসুম্বা ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের সামাজিক ও রাজনৈতিক নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চলতি বছর মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের ১৪টি পূজামণ্ডপে অত্যন্ত উদ্দীপনার মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

দুর্গোৎসবের মণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন চেয়ারম্যান প্রার্থী বাবুল ইসলাম

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

আরিফ হোসেন : মান্দা (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর মান্দা উপজেলার ৮ নং কুসুম্বা ইউনিয়নের বিভিন্ন দুর্গোৎসবের মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী মোঃ বাবুল ইসলাম।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় তিনি ইউনিয়নের বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখেন এবং স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করে সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

পূজামণ্ডপ পরিদর্শনকালে নেতাকর্মী ও পূজা কমিটির উদ্দেশে মোঃ বাবুল ইসলাম বলেন, “আমাদের মূল বার্তা একটাই ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার।’ শারদীয় দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, এটি আমাদের সার্বজনীন উৎসবের রূপ নিয়েছে। এই উৎসবকে কেন্দ্র করে পুরো ইউনিয়নজুড়ে সম্প্রীতি ও আনন্দের আমেজ ছড়িয়ে পড়েছে। সনাতন ধর্মাবলম্বীরা যাতে অত্যন্ত আনন্দঘন, নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদ্‌যাপন করতে পারেন, সেজন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বর্তমান সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছে এবং মণ্ডপগুলোতে সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে।”

তিনি আরও বলেন, “আমাদের আবহমান বাংলার মূল শক্তিই হলো পারস্পরিক সৌহার্দ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি। সকল ভেদাভেদ ভুলে সম্প্রীতি ও শান্তির মধ্য দিয়ে আমরা সবাই মিলে এই উৎসব উদযাপন করব।”

পরিদর্শনকালে তাঁর সঙ্গে কুসুম্বা ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের সামাজিক ও রাজনৈতিক নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চলতি বছর মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের ১৪টি পূজামণ্ডপে অত্যন্ত উদ্দীপনার মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি