আনিসুল ইসলাম : গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১২টি ঝুটের গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে কোনাবাড়ী মেট্রো থানাধীন দেওয়ালিয়া বাড়ি এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, ভোরের দিকে বাচ্চু মিয়ার পলি গোডাউন থেকে প্রথম আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা আশপাশের গোডাউনগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শুরুতে কোনাবাড়ী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়ায় আরও দুটি ইউনিট যুক্ত হয়। বর্তমানে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
কোনাবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, প্রাবল্য এবং বাতাসের তীব্র গতিবেগের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেগ পেতে হচ্ছে। তবে তাত্ক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।
ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও গোডাউনে থাকা বিপুল পরিমাণ মালামাল সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির হিসাব জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন