প্রাইম টিভি
প্রকাশ : শনিবার, ১৫ আগস্ট ২০২৬

সেচকাজে ভূ-উপরিস্থ পানি ব্যবহারে নেয়া হচ্ছে হাজার কোটি টাকার প্রকল্প: বিএমডিএ চেয়ারম্যান

উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

মহেশখালীর শাপলাপুর পাহাড়ে অস্ত্র তৈরির আস্তানার সন্ধান, বিপুল পরিমাণ অস্ত্র তৈরীর সরঞ্জামসহ আটক ১

শরণখোলায় ৬ বছরের শিশুকে ধ*র্ষ*ণে*র অভিযোগ,৬৫ বছর বয়সী এক ব্যক্তি আটক

মাদক কারবারি ও চাঁদাবাজদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না : প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

পুলিশ সুপারের নির্দেশে ডিবির বিশেষ অভিযান, সাইবার অপরাধে নাহিদ গ্রেফতার

গাজীপুরে নিটিং ফ্যাক্টরীতে নিরাপত্তা কর্মীর হাত-পা বেঁধে দুর্ধর্ষ ডাকাতি

নওগাঁর মান্দায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সুন্দরবনের অসহায় জেলে পরিবারের পাশে মানবিকতার হাত, বিতরণ খাদ্য সহায়তা!

বিপ্লব মল্লিক , মোংলা(বাগেরহাট):

বাগেরহাটের মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের বাশতলা নিজগ্রামে অসহায় ও বেকার জেলে পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১১টায় চাল, ডাল, আলু, তেল ও লবণসহ খাদ্যসামগ্রীর ফুড প্যাকেজ এসব পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

প্রফেসর ড. শেখ মাহমুদ আলম ও এস এম আল-আমীন ফয়েজী পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে এ খাদ্য সহায়তা বিতরণ করেন।

খাদ্যসামগ্রী বিতরণকালে আয়োজকরা বলেন, সুন্দরবননির্ভর জেলে পরিবারগুলো নানা প্রতিকূলতার মধ্য দিয়ে জীবনযাপন করে। কর্মসংস্থানের সংকট ও বিভিন্ন কারণে অনেক পরিবারকে কষ্টের মধ্যে দিন কাটাতে হয়। তাদের পাশে দাঁড়ানো সামাজিক দায়িত্বের অংশ। সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে থেকে সহযোগিতা করার এ প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

প্রফেসর ড. শেখ মাহমুদ আলম বলেন, “আল্লাহ একমাত্র রিজিকদাতা। আমরা সবাই আল্লাহর গোলাম। একমাত্র আল্লাহকে রাজি-খুশি করার জন্যই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এ সামান্য প্রচেষ্টা। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বরকতময় রিজিক দান করুন এবং অসহায় পরিবারগুলোর কষ্ট দূর করুন—এটাই আমাদের প্রার্থনা।”

এ সময় উপস্থিত পরিবারের সদস্যরা খাদ্য সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, প্রয়োজনের সময়ে এ ধরনের সহযোগিতা তাদের পরিবারের জন্য অনেক উপকারে আসে।

স্থানীয়রা জানান, সুন্দরবননির্ভর জেলে পরিবারগুলোর অনেকেই কর্মসংস্থানের অনিশ্চয়তা ও আর্থিক সংকটে ভোগেন। তাদের জন্য খাদ্য সহায়তার এ উদ্যোগ মানবিক ও প্রশংসনীয়।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, মানুষের কল্যাণে সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার প্রত্যাশা রয়েছে তাদের।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৩ আগস্ট ২০২৬

সুন্দরবনের অসহায় জেলে পরিবারের পাশে মানবিকতার হাত, বিতরণ খাদ্য সহায়তা!

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

বিপ্লব মল্লিক , মোংলা(বাগেরহাট):

বাগেরহাটের মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের বাশতলা নিজগ্রামে অসহায় ও বেকার জেলে পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১১টায় চাল, ডাল, আলু, তেল ও লবণসহ খাদ্যসামগ্রীর ফুড প্যাকেজ এসব পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

প্রফেসর ড. শেখ মাহমুদ আলম ও এস এম আল-আমীন ফয়েজী পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে এ খাদ্য সহায়তা বিতরণ করেন।

খাদ্যসামগ্রী বিতরণকালে আয়োজকরা বলেন, সুন্দরবননির্ভর জেলে পরিবারগুলো নানা প্রতিকূলতার মধ্য দিয়ে জীবনযাপন করে। কর্মসংস্থানের সংকট ও বিভিন্ন কারণে অনেক পরিবারকে কষ্টের মধ্যে দিন কাটাতে হয়। তাদের পাশে দাঁড়ানো সামাজিক দায়িত্বের অংশ। সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে থেকে সহযোগিতা করার এ প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

প্রফেসর ড. শেখ মাহমুদ আলম বলেন, “আল্লাহ একমাত্র রিজিকদাতা। আমরা সবাই আল্লাহর গোলাম। একমাত্র আল্লাহকে রাজি-খুশি করার জন্যই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এ সামান্য প্রচেষ্টা। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বরকতময় রিজিক দান করুন এবং অসহায় পরিবারগুলোর কষ্ট দূর করুন—এটাই আমাদের প্রার্থনা।”

এ সময় উপস্থিত পরিবারের সদস্যরা খাদ্য সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, প্রয়োজনের সময়ে এ ধরনের সহযোগিতা তাদের পরিবারের জন্য অনেক উপকারে আসে।

স্থানীয়রা জানান, সুন্দরবননির্ভর জেলে পরিবারগুলোর অনেকেই কর্মসংস্থানের অনিশ্চয়তা ও আর্থিক সংকটে ভোগেন। তাদের জন্য খাদ্য সহায়তার এ উদ্যোগ মানবিক ও প্রশংসনীয়।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, মানুষের কল্যাণে সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার প্রত্যাশা রয়েছে তাদের।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি