প্রাইম টিভি
আপডেট : বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

সেচকাজে ভূ-উপরিস্থ পানি ব্যবহারে নেয়া হচ্ছে হাজার কোটি টাকার প্রকল্প: বিএমডিএ চেয়ারম্যান

উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

মহেশখালীর শাপলাপুর পাহাড়ে অস্ত্র তৈরির আস্তানার সন্ধান, বিপুল পরিমাণ অস্ত্র তৈরীর সরঞ্জামসহ আটক ১

শরণখোলায় ৬ বছরের শিশুকে ধ*র্ষ*ণে*র অভিযোগ,৬৫ বছর বয়সী এক ব্যক্তি আটক

মাদক কারবারি ও চাঁদাবাজদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না : প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

পুলিশ সুপারের নির্দেশে ডিবির বিশেষ অভিযান, সাইবার অপরাধে নাহিদ গ্রেফতার

গাজীপুরে নিটিং ফ্যাক্টরীতে নিরাপত্তা কর্মীর হাত-পা বেঁধে দুর্ধর্ষ ডাকাতি

নওগাঁর মান্দায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জুলাই শহীদদের স্মরণে মঠবাড়িয়ায় বিএনপির স্মরণসভা

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি:

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বুধবার (৫ আগস্ট) বিকেলে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

মঠবাড়িয়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এ স্মরণসভা পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য ও মঠবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. রুহুল আমিন দুলাল।

স্মরণসভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য ও মঠবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এম নিজামুল কবীর মিরাজ, পৌর বিএনপির সভাপতি জসীম উদ্দিন ফরাজী, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও উপজেলা বিএনপির অন্যতম সদস্য কে এম হুমায়ূন কবীরসহ বিএনপি, ছাত্রদল, যুবদল, কৃষকদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে সংসদ সদস্য রুহুল আমিন দুলাল আওয়ামী লীগের শাসনামলে গত ১৬ বছরের অন্যায়, নির্যাতন, রাজনৈতিক হয়রানি ও মিথ্যা মামলার বিভিন্ন ঘটনার কথা তুলে ধরেন। তিনি ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনের সূচনা থেকে ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত ঘটনাপ্রবাহ স্মরণ করেন এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

তিনি বলেন, শহীদদের আত্মত্যাগের চেতনা ধারণ করে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি তিনি জুলাই সনদের শতভাগ বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেন।

স্মরণসভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। 

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৩ আগস্ট ২০২৬

জুলাই শহীদদের স্মরণে মঠবাড়িয়ায় বিএনপির স্মরণসভা

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি:

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বুধবার (৫ আগস্ট) বিকেলে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

মঠবাড়িয়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এ স্মরণসভা পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য ও মঠবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. রুহুল আমিন দুলাল।

স্মরণসভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য ও মঠবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এম নিজামুল কবীর মিরাজ, পৌর বিএনপির সভাপতি জসীম উদ্দিন ফরাজী, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও উপজেলা বিএনপির অন্যতম সদস্য কে এম হুমায়ূন কবীরসহ বিএনপি, ছাত্রদল, যুবদল, কৃষকদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে সংসদ সদস্য রুহুল আমিন দুলাল আওয়ামী লীগের শাসনামলে গত ১৬ বছরের অন্যায়, নির্যাতন, রাজনৈতিক হয়রানি ও মিথ্যা মামলার বিভিন্ন ঘটনার কথা তুলে ধরেন। তিনি ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনের সূচনা থেকে ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত ঘটনাপ্রবাহ স্মরণ করেন এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

তিনি বলেন, শহীদদের আত্মত্যাগের চেতনা ধারণ করে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি তিনি জুলাই সনদের শতভাগ বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেন।

স্মরণসভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। 

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি