লগইন
প্রাইম টিভি
আপডেট : মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

মঠবাড়িয়ায় প্রাইম টিভির প্রতিনিধি গাজী আল আমিনকে উপজেলা প্রেসক্লাবের শুভেচ্ছা

প্রাইম টিভির মঠবাড়িয়া উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগপ্রাপ্ত সাংবাদিক গাজী আল আমিনের হাতে আনুষ্ঠানিকভাবে প্রাইম টিভির বুম ও পরিচয়পত্র তুলে দিচ্ছেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি রফিকুজ্জামান আবীর।

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি: 

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় প্রাইম টিভির উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ায় সাংবাদিক গাজী আল আমিনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে উপজেলা প্রেসক্লাব।

উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক ইত্তেফাকের মঠবাড়িয়া উপজেলা প্রতিনিধি রফিকুজ্জামান আবীর নবনিযুক্ত এই সংবাদকর্মীকে অভিনন্দন জানিয়ে বলেন, নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে জনকল্যাণমূলক সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজ ও দেশের উন্নয়ন ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তিনি উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সার্বক্ষণিক সহযোগিতা ও আন্তরিক সমর্থনের আশ্বাসও প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের মঠবাড়িয়া উপজেলা প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবাদুস সালাম আজাদী, "আত্মসাহায্য কর্মসূচী" এনজিওর নির্বাহী পরিচালক হাসনেআরা হক এবং গণমাধ্যমকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শেষপর্বে উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জ্যেষ্ঠ সংবাদকর্মীরা আনুষ্ঠানিকভাবে নবনিযুক্ত উপজেলা প্রতিনিধি গাজী আল আমিনের হাতে প্রাইম টিভির বুম (মাইক্রোফোন কভার) ও পরিচয়পত্র তুলে দেন এবং তাঁর সফল সাংবাদিকতা জীবনের জন্য শুভকামনা জানান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

মঠবাড়িয়ায় প্রাইম টিভির প্রতিনিধি গাজী আল আমিনকে উপজেলা প্রেসক্লাবের শুভেচ্ছা

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি: 

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় প্রাইম টিভির উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ায় সাংবাদিক গাজী আল আমিনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে উপজেলা প্রেসক্লাব।

উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক ইত্তেফাকের মঠবাড়িয়া উপজেলা প্রতিনিধি রফিকুজ্জামান আবীর নবনিযুক্ত এই সংবাদকর্মীকে অভিনন্দন জানিয়ে বলেন, নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে জনকল্যাণমূলক সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজ ও দেশের উন্নয়ন ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তিনি উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সার্বক্ষণিক সহযোগিতা ও আন্তরিক সমর্থনের আশ্বাসও প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের মঠবাড়িয়া উপজেলা প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবাদুস সালাম আজাদী, "আত্মসাহায্য কর্মসূচী" এনজিওর নির্বাহী পরিচালক হাসনেআরা হক এবং গণমাধ্যমকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শেষপর্বে উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জ্যেষ্ঠ সংবাদকর্মীরা আনুষ্ঠানিকভাবে নবনিযুক্ত উপজেলা প্রতিনিধি গাজী আল আমিনের হাতে প্রাইম টিভির বুম (মাইক্রোফোন কভার) ও পরিচয়পত্র তুলে দেন এবং তাঁর সফল সাংবাদিকতা জীবনের জন্য শুভকামনা জানান।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি