লগইন
প্রাইম টিভি

মোংলায় টেকসই উন্নয়নের জন্য সুন্দরবন ও উপকূলীয় জীবিকার সুরক্ষা" শীর্ষক দিনব্যাপী সংলাপ।

বিপ্লব মল্লিকের রিপোর্ট

সুন্দরবন সংরক্ষণ, উপকূলীয় মানুষের জীবন-জীবিকা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় মোংলায় অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী নাগরিক সংলাপ। অংশগ্রহণকারীরা বলছেন, টেকসই উন্নয়নের জন্য পরিবেশ সুরক্ষায় কার্যকর পরিকল্পনা ও বাস্তবায়ন জরুরি।  

বাগেরহাটের মোংলা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে ‘টেকসই উন্নয়নের জন্য সুন্দরবন ও উপকূলীয় জীবিকার সুরক্ষা’ শীর্ষক দিনব্যাপী নাগরিক সংলাপ। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম এমপি উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ধরিত্রী রক্ষায় আমরা-ধরা, ব্রাইটার্স, পশুর রিভার ওয়াটারকিপার, সচেতন ফাউন্ডেশন ও ওয়াটারকিপার্স বাংলাদেশের যৌথ আয়োজনে এ সংলাপে সুন্দরবন সংরক্ষণ, জলবায়ু সংকট, উপকূলীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা এবং টেকসই উন্নয়ন নিয়ে আলোচনা হয়। দিনব্যাপী এ আয়োজনে রাজনৈতিক প্রতিনিধি, পরিবেশবিদ, গবেষক, নাগরিক সমাজের প্রতিনিধি ও স্থানীয় অংশীজনরা অংশ নেন। দুপুরের বিশেষ অধিবেশনে দক্ষিণ-পশ্চিম উপকূলের জীবন-জীবিকা ও বাস্তুতন্ত্র নিয়ে আলোচনা করেন বক্তারা। আয়োজকরা জানান, নির্বাচনী ইশতেহারে পরিবেশ ও জলবায়ু বিষয়ক অঙ্গীকার বাস্তবায়নে সরকার ও সংশ্লিষ্ট অংশীজনদের সহযোগিতা করতেই ধারাবাহিকভাবে এ ধরনের সংলাপ আয়োজন করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

মোংলায় টেকসই উন্নয়নের জন্য সুন্দরবন ও উপকূলীয় জীবিকার সুরক্ষা" শীর্ষক দিনব্যাপী সংলাপ।

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

বিপ্লব মল্লিকের রিপোর্ট

সুন্দরবন সংরক্ষণ, উপকূলীয় মানুষের জীবন-জীবিকা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় মোংলায় অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী নাগরিক সংলাপ। অংশগ্রহণকারীরা বলছেন, টেকসই উন্নয়নের জন্য পরিবেশ সুরক্ষায় কার্যকর পরিকল্পনা ও বাস্তবায়ন জরুরি।  

বাগেরহাটের মোংলা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে ‘টেকসই উন্নয়নের জন্য সুন্দরবন ও উপকূলীয় জীবিকার সুরক্ষা’ শীর্ষক দিনব্যাপী নাগরিক সংলাপ। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম এমপি উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ধরিত্রী রক্ষায় আমরা-ধরা, ব্রাইটার্স, পশুর রিভার ওয়াটারকিপার, সচেতন ফাউন্ডেশন ও ওয়াটারকিপার্স বাংলাদেশের যৌথ আয়োজনে এ সংলাপে সুন্দরবন সংরক্ষণ, জলবায়ু সংকট, উপকূলীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা এবং টেকসই উন্নয়ন নিয়ে আলোচনা হয়। দিনব্যাপী এ আয়োজনে রাজনৈতিক প্রতিনিধি, পরিবেশবিদ, গবেষক, নাগরিক সমাজের প্রতিনিধি ও স্থানীয় অংশীজনরা অংশ নেন। দুপুরের বিশেষ অধিবেশনে দক্ষিণ-পশ্চিম উপকূলের জীবন-জীবিকা ও বাস্তুতন্ত্র নিয়ে আলোচনা করেন বক্তারা। আয়োজকরা জানান, নির্বাচনী ইশতেহারে পরিবেশ ও জলবায়ু বিষয়ক অঙ্গীকার বাস্তবায়নে সরকার ও সংশ্লিষ্ট অংশীজনদের সহযোগিতা করতেই ধারাবাহিকভাবে এ ধরনের সংলাপ আয়োজন করা হচ্ছে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি