প্রাইম টিভি
আপডেট : বুধবার, ১৭ জুন ২০২৬

গাইবান্ধার ৭০০ পিস ইয়াবা সহ ‎শীর্ষ মাদক ব্যবসায়ী রোকন গ্রেফতার।

নাসিক প্রশাসকের সাথে চায়না হারবারের মতবিনিময়, মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস

ভূমি ব্যবস্থাপনায় ‘ল্যান্ড অ্যাকুইজিশন অ্যান্ড রিকুইজিশন ম্যানেজমেন্ট সিস্টেম’-এ ডাটা এন্ট্রি নিয়ে ডিসির মতবিনিময়

ফ্যাক্টরীতে চলন্ত মেশিনে এক শ্রমিকের হাত বিচ্ছিন্ন 

চিতলমারীতে বিশেষ অভিযানে ১০ জন গ্রেপ্তার, গাঁজা ও ইয়াবা উদ্ধার।

বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী

বাগেরহাটে  গোয়েন্দা পুলিশের অভিযানে অনলাইন জুয়া পরিচালনাকালে ০৩ জন জুয়াড়ি আটক।

বাগেরহাটে কৃষকদল নেতা হত্যা দ্রুত গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল।

বাগেরহাটে কৃষকদল নেতা হত্যা দ্রুত গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল।

ভূমি ব্যবস্থাপনায় ‘ল্যান্ড অ্যাকুইজিশন অ্যান্ড রিকুইজিশন ম্যানেজমেন্ট সিস্টেম’-এ ডাটা এন্ট্রি নিয়ে ডিসির মতবিনিময়

ভূমি ব্যবস্থাপনায় ‘ল্যান্ড অ্যাকুইজিশন অ্যান্ড রিকুইজিশন ম্যানেজমেন্ট সিস্টেম’-এ ডাটা এন্ট্রি নিয়ে ডিসির মতবিনিময়
ভূমি ব্যবস্থাপনায় ‘ল্যান্ড অ্যাকুইজিশন অ্যান্ড রিকুইজিশন ম্যানেজমেন্ট সিস্টেম’-এ ডাটা এন্ট্রি নিয়ে ডিসির মতবিনিময়

 ভূমি ব্যবস্থার অটোমেশন ও স্বচ্ছতা নিশ্চিত করতে সরকারি উদ্যোগ ‘ল্যান্ড অ্যাকুইজিশন অ্যান্ড রিকুইজিশন ম্যানেজমেন্ট সিস্টেম’-এ দ্রুত ও নির্ভুল ডাটা এন্ট্রির ওপর জোর দিয়েছে জেলা প্রশাসন। এ লক্ষ্যে বুধবার (১৭ জুন ২০২৬) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ  জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়া।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক  মো: রায়হান কবির বলেন, , ম্যানুয়াল পদ্ধতির জটিলতা ও বিলম্ব কমিয়ে ভূমি অধিগ্রহণ ও রিকুইজিশন প্রক্রিয়াকে স্বচ্ছ, দ্রুত ও জনবান্ধব করতে ‘Land Acquisition and Requisition Management System’ সফটওয়্যার চালু করা হয়েছে। এ প্ল্যাটফর্মে নোটিশ, প্রস্তাব, মূল্যায়ন, ক্ষতিপূরণ প্রদানসহ পুরো প্রক্রিয়ার ডাটা সংরক্ষণ করা হবে। ফলে সেবাগ্রহীতারা ঘরে বসেই আবেদনের অগ্রগতি জানতে পারবেন।

তিনি আরো  বলেন, “সফটওয়্যারের সুফল পেতে হলে প্রাথমিক ডাটা এন্ট্রিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভুল বা অসম্পূর্ণ তথ্য পুরো ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করবে। তাই মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে নির্ভুল তথ্য আপলোড করতে হবে। ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য বাস্তবায়নে ভূমি সেবাকে আমরা আরও সহজ করব।”

 সফটওয়্যার ব্যবহারে কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বাড়াতে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। যেকোনো কারিগরি সমস্যায় দ্রুত সমাধানের জন্য ফোকাল পয়েন্ট নির্ধারণের নির্দেশও দেন তিনি।

সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়া ডাটা এন্ট্রির অগ্রগতি পর্যালোচনা করেন এবং উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেন।

সভায় জেলা প্রশাসনের রাজস্ব শাখার কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন। তারা সফটওয়্যার ব্যবহারের অভিজ্ঞতা শেয়ার করেন এবং মাঠ পর্যায়ের চ্যালেঞ্জগুলো তুলে ধরেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

বুধবার, ১৭ জুন ২০২৬

ভূমি ব্যবস্থাপনায় ‘ল্যান্ড অ্যাকুইজিশন অ্যান্ড রিকুইজিশন ম্যানেজমেন্ট সিস্টেম’-এ ডাটা এন্ট্রি নিয়ে ডিসির মতবিনিময়

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

 ভূমি ব্যবস্থার অটোমেশন ও স্বচ্ছতা নিশ্চিত করতে সরকারি উদ্যোগ ‘ল্যান্ড অ্যাকুইজিশন অ্যান্ড রিকুইজিশন ম্যানেজমেন্ট সিস্টেম’-এ দ্রুত ও নির্ভুল ডাটা এন্ট্রির ওপর জোর দিয়েছে জেলা প্রশাসন। এ লক্ষ্যে বুধবার (১৭ জুন ২০২৬) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ  জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়া।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক  মো: রায়হান কবির বলেন, , ম্যানুয়াল পদ্ধতির জটিলতা ও বিলম্ব কমিয়ে ভূমি অধিগ্রহণ ও রিকুইজিশন প্রক্রিয়াকে স্বচ্ছ, দ্রুত ও জনবান্ধব করতে ‘Land Acquisition and Requisition Management System’ সফটওয়্যার চালু করা হয়েছে। এ প্ল্যাটফর্মে নোটিশ, প্রস্তাব, মূল্যায়ন, ক্ষতিপূরণ প্রদানসহ পুরো প্রক্রিয়ার ডাটা সংরক্ষণ করা হবে। ফলে সেবাগ্রহীতারা ঘরে বসেই আবেদনের অগ্রগতি জানতে পারবেন।

তিনি আরো  বলেন, “সফটওয়্যারের সুফল পেতে হলে প্রাথমিক ডাটা এন্ট্রিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভুল বা অসম্পূর্ণ তথ্য পুরো ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করবে। তাই মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে নির্ভুল তথ্য আপলোড করতে হবে। ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য বাস্তবায়নে ভূমি সেবাকে আমরা আরও সহজ করব।”

 সফটওয়্যার ব্যবহারে কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বাড়াতে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। যেকোনো কারিগরি সমস্যায় দ্রুত সমাধানের জন্য ফোকাল পয়েন্ট নির্ধারণের নির্দেশও দেন তিনি।

সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়া ডাটা এন্ট্রির অগ্রগতি পর্যালোচনা করেন এবং উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেন।

সভায় জেলা প্রশাসনের রাজস্ব শাখার কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন। তারা সফটওয়্যার ব্যবহারের অভিজ্ঞতা শেয়ার করেন এবং মাঠ পর্যায়ের চ্যালেঞ্জগুলো তুলে ধরেন।

প্রাইম টিভি

সম্পাদক ও প্রকাশক: মোঃ মামুন আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি