দোয়ারাবাজারে ১৭ নভেম্বর মদীনাতুল উলুম মাদরাসার ৬০তম বার্ষিক ওয়াজ মাহফিল
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার আছিরনগর কান্দাগাঁও দাইমুল্লাহ মদীনাতুল উলুম মাদরাসার উদ্যোগে আগামী ১৭ নভেম্বর মঙ্গলবার ৬০তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে।মাদরাসা ময়দানে বাদ জোহর থেকে পরদিন ফজর পর্যন্ত মাহফিলে পাকিস্তান ও দেশের বিভিন্ন স্থান থেকে আগত বিশিষ্ট আলেম-ওলামারা ওয়াজ ও তাফসির পেশ করবেন।মাহফিলে সভাপতিত্ব করবেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব আবাব মিয়া তালুকদার।মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল ওয়াহিদ জানান, এলাকাবাসীর দান-অনুদানে প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে। মাহফিল শেষে মাদরাসার তিনতলা ভবনের নির্মাণকাজের উদ্বোধন করা হবে। ভবন নির্মাণে স্বেচ্ছায় সহযোগিতা করতে আগ্রহীদের তাঁর সঙ্গে যোগাযোগের আহ্বান জানান তিনি।এ সময় তিনি ধর্মপ্রাণ মুসল্লি, এলাকাবাসীসহ সর্বস্তরের মানুষকে মাহফিলে উপস্থিত থাকার বিশেষ আমন্ত্রণ জানান।