প্রাইম টিভি

মো: সাইফুল ইসলাম

মো: সাইফুল ইসলাম


শেরপুর জেলা ছাত্রদলকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় শেরপুর জেলা ছাত্রদলকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১২ মে ২০২৬) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির শেরপুর জেলা ছাত্রদলের কমিটিতে নাঈম হাসান উজ্জ্বলকে সভাপতি এবং খালিদুজ্জামান সিদ্দিকী আসিফকে সাধারণ সম্পাদক করে স্বাক্ষরিত এক পত্রে এ নির্দেশনা প্রদান করা হয়। পত্রে উল্লেখ করা হয়, শেরপুর জেলা ছাত্রদলের সভাপতি মোঃ নাঈম হাসান উজ্জ্বল এবং সাধারণ সম্পাদক মোঃ খালিদুজ্জামান সিদ্দিকী আসিফের নেতৃত্বে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে। এ নির্দেশনার পর জেলা ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

শেরপুর জেলা ছাত্রদলকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ