প্রাইম টিভি
প্রকাশ : রোববার, ০৯ আগস্ট ২০২৬

ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করলেন নেতানিয়াহু

প্রতীকী ছবি

আন্তর্জাতিক ডেস্ক:

গাজা যুদ্ধ অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গঠিত ‘বোর্ড অব পিস’-এর প্রস্তাবিত ১৫ দফার শান্তি পরিকল্পনা সরাসরি প্রত্যাখ্যান করেছে ইসরাইল।

ইসরাইলি সংবাদমাধ্যমের বরাতে আল-জাজিরা জানায়, ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে সম্পূর্ণরূপে নিরস্ত্রীকরণ না করা পর্যন্ত গাজা উপত্যকা থেকে ইসরাইলি বাহিনী প্রত্যাহার করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

প্রতিবেদনে নেতানিয়াহুর বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, ইসরাইল ট্রাম্প প্রশাসনের এই ১৫ দফার খসড়া নথিটি পুরোপুরি অস্বীকার ও প্রত্যাখ্যান করছে। হামাসকে সত্যিকার অর্থে সম্পূর্ণ নিরস্ত্র না করা পর্যন্ত ইসরাইলি সেনাবাহিনী (আইডিএফ) কোনো ধরনের সেনা প্রত্যাহার বা যুদ্ধবিরতির কার্যক্রম পরিচালনা করবে না।

নেতানিয়াহু জোর দিয়ে বলেন, "ইসরাইল হামাসের কেবল কাল্পনিক বা লোকদেখানো বিলুপ্তি চায় না, বরং বাস্তবে তাদের সম্পূর্ণ বিলুপ্তি নিশ্চিত করতে চায়।"

তিনি আরও নিশ্চিত করেন যে, এই স্পর্শকাতর বিষয়টি নিয়ে বর্তমানে ওয়াশিংটনের সাথে তাদের টানা আলোচনা চলছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে গাজা পরিস্থিতি ও যুদ্ধ বিরতি নিয়ে একাধিক প্রস্তাব দেওয়া হয়েছে; যার মধ্যে কয়েকটি বিষয় ইসরাইলের স্বার্থে গ্রহণযোগ্য হলেও মূল প্রস্তাবগুলোর অনেক শর্তই ইসরাইলের জন্য একেবারেই অগ্রহণযোগ্য।

বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি উদ্যোগকে এভাবে সরাসরি খারিজ করে দেওয়া ইসরাইল ও ওয়াশিংটনের সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি করতে পারে।

সূত্র: আল-জাজিরা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৩ আগস্ট ২০২৬

ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করলেন নেতানিয়াহু

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

আন্তর্জাতিক ডেস্ক:

গাজা যুদ্ধ অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গঠিত ‘বোর্ড অব পিস’-এর প্রস্তাবিত ১৫ দফার শান্তি পরিকল্পনা সরাসরি প্রত্যাখ্যান করেছে ইসরাইল।

ইসরাইলি সংবাদমাধ্যমের বরাতে আল-জাজিরা জানায়, ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে সম্পূর্ণরূপে নিরস্ত্রীকরণ না করা পর্যন্ত গাজা উপত্যকা থেকে ইসরাইলি বাহিনী প্রত্যাহার করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

প্রতিবেদনে নেতানিয়াহুর বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, ইসরাইল ট্রাম্প প্রশাসনের এই ১৫ দফার খসড়া নথিটি পুরোপুরি অস্বীকার ও প্রত্যাখ্যান করছে। হামাসকে সত্যিকার অর্থে সম্পূর্ণ নিরস্ত্র না করা পর্যন্ত ইসরাইলি সেনাবাহিনী (আইডিএফ) কোনো ধরনের সেনা প্রত্যাহার বা যুদ্ধবিরতির কার্যক্রম পরিচালনা করবে না।

নেতানিয়াহু জোর দিয়ে বলেন, "ইসরাইল হামাসের কেবল কাল্পনিক বা লোকদেখানো বিলুপ্তি চায় না, বরং বাস্তবে তাদের সম্পূর্ণ বিলুপ্তি নিশ্চিত করতে চায়।"

তিনি আরও নিশ্চিত করেন যে, এই স্পর্শকাতর বিষয়টি নিয়ে বর্তমানে ওয়াশিংটনের সাথে তাদের টানা আলোচনা চলছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে গাজা পরিস্থিতি ও যুদ্ধ বিরতি নিয়ে একাধিক প্রস্তাব দেওয়া হয়েছে; যার মধ্যে কয়েকটি বিষয় ইসরাইলের স্বার্থে গ্রহণযোগ্য হলেও মূল প্রস্তাবগুলোর অনেক শর্তই ইসরাইলের জন্য একেবারেই অগ্রহণযোগ্য।

বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি উদ্যোগকে এভাবে সরাসরি খারিজ করে দেওয়া ইসরাইল ও ওয়াশিংটনের সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি করতে পারে।

সূত্র: আল-জাজিরা।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি