প্রাইম টিভি
প্রকাশ : রোববার, ০৯ আগস্ট ২০২৬

সেচকাজে ভূ-উপরিস্থ পানি ব্যবহারে নেয়া হচ্ছে হাজার কোটি টাকার প্রকল্প: বিএমডিএ চেয়ারম্যান

উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

মহেশখালীর শাপলাপুর পাহাড়ে অস্ত্র তৈরির আস্তানার সন্ধান, বিপুল পরিমাণ অস্ত্র তৈরীর সরঞ্জামসহ আটক ১

শরণখোলায় ৬ বছরের শিশুকে ধ*র্ষ*ণে*র অভিযোগ,৬৫ বছর বয়সী এক ব্যক্তি আটক

মাদক কারবারি ও চাঁদাবাজদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না : প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

পুলিশ সুপারের নির্দেশে ডিবির বিশেষ অভিযান, সাইবার অপরাধে নাহিদ গ্রেফতার

গাজীপুরে নিটিং ফ্যাক্টরীতে নিরাপত্তা কর্মীর হাত-পা বেঁধে দুর্ধর্ষ ডাকাতি

নওগাঁর মান্দায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দেনমোহর-ভরণপোষণ বিরোধের মীমাংসা, নারীর হাতে ১ লাখ টাকা

শেখ শাহিন খুলনা বিভাগীয় প্রতিনিধি 

খুলনায় দেনমোহর ও ভরণপোষণ নিয়ে দীর্ঘদিনের বিরোধের অবসান হয়েছে। মহিলা বিষয়ক অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়, খুলনার নারী নির্যাতন প্রতিরোধ সেলের উদ্যোগে উভয় পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে এ বিরোধের মীমাংসা করা হয়।

মীমাংসার অংশ হিসেবে ভুক্তভোগী নারীর হাতে দেনমোহর ও ভরণপোষণ বাবদ নগদ ১০ হাজার টাকা এবং ৯০ হাজার টাকার একটি চেক হস্তান্তর করা হয়েছে।

জানা গেছে, দেনমোহর ও ভরণপোষণের পাওনা নিয়ে ভুক্তভোগী নারী মহিলা বিষয়ক অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়, খুলনার নারী নির্যাতন প্রতিরোধ সেলে অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট পক্ষগুলোকে নিয়ে সমঝোতার উদ্যোগ নেওয়া হয়।

পরবর্তীতে আলোচনার মাধ্যমে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়। মীমাংসার সিদ্ধান্ত অনুযায়ী ভুক্তভোগী নারীর হাতে নগদ ১০ হাজার টাকা ও ৯০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।

অর্থ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের সহকারী পরিচালক আজগর আলী খান এবং সমাজ কল্যাণ কর্মকর্তা এ কে এম শামসুল আলম। তাদের উপস্থিতিতেই ভুক্তভোগী নারীর হাতে মীমাংসার অর্থ তুলে দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উভয় পক্ষের সম্মতিতে লিখিত মীমাংসার মাধ্যমে দাম্পত্য বিরোধেরও নিষ্পত্তি করা হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, আলোচনার মাধ্যমে বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি হওয়ায় ভুক্তভোগী নারী তার পাওনা অর্থের একটি অংশ হাতে পেয়েছেন। একই সঙ্গে দীর্ঘদিনের পারিবারিক বিরোধেরও অবসান ঘটেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৩ আগস্ট ২০২৬

দেনমোহর-ভরণপোষণ বিরোধের মীমাংসা, নারীর হাতে ১ লাখ টাকা

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

শেখ শাহিন খুলনা বিভাগীয় প্রতিনিধি 

খুলনায় দেনমোহর ও ভরণপোষণ নিয়ে দীর্ঘদিনের বিরোধের অবসান হয়েছে। মহিলা বিষয়ক অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়, খুলনার নারী নির্যাতন প্রতিরোধ সেলের উদ্যোগে উভয় পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে এ বিরোধের মীমাংসা করা হয়।

মীমাংসার অংশ হিসেবে ভুক্তভোগী নারীর হাতে দেনমোহর ও ভরণপোষণ বাবদ নগদ ১০ হাজার টাকা এবং ৯০ হাজার টাকার একটি চেক হস্তান্তর করা হয়েছে।

জানা গেছে, দেনমোহর ও ভরণপোষণের পাওনা নিয়ে ভুক্তভোগী নারী মহিলা বিষয়ক অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়, খুলনার নারী নির্যাতন প্রতিরোধ সেলে অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট পক্ষগুলোকে নিয়ে সমঝোতার উদ্যোগ নেওয়া হয়।

পরবর্তীতে আলোচনার মাধ্যমে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়। মীমাংসার সিদ্ধান্ত অনুযায়ী ভুক্তভোগী নারীর হাতে নগদ ১০ হাজার টাকা ও ৯০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।

অর্থ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের সহকারী পরিচালক আজগর আলী খান এবং সমাজ কল্যাণ কর্মকর্তা এ কে এম শামসুল আলম। তাদের উপস্থিতিতেই ভুক্তভোগী নারীর হাতে মীমাংসার অর্থ তুলে দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উভয় পক্ষের সম্মতিতে লিখিত মীমাংসার মাধ্যমে দাম্পত্য বিরোধেরও নিষ্পত্তি করা হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, আলোচনার মাধ্যমে বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি হওয়ায় ভুক্তভোগী নারী তার পাওনা অর্থের একটি অংশ হাতে পেয়েছেন। একই সঙ্গে দীর্ঘদিনের পারিবারিক বিরোধেরও অবসান ঘটেছে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি