প্রাইম টিভি
প্রকাশ : বুধবার, ২২ জুলাই ২০২৬

কমলাপুর স্টেডিয়ামে চরম অব্যবস্থাপনা: ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী, প্রশাসক বরখাস্ত

ডিএনসিসি ও সোসাইটির সম্মিলিত উদ্যোগে পরিচ্ছন্নতার পথে নিকুঞ্জ-টানপাড়া

চতুর্থ শ্রেণি থেকেই বাধ্যতামূলক খেলাধুলা, মাঠেই হবে ব্যবহারিক মূল্যায়ন: ক্রীড়া প্রতিমন্ত্রী

‘জুলাইয়ের লেন্স’ প্রদর্শনীতে ফুটে উঠেছে গণঅভ্যুত্থানের স্মৃতি ও সংগ্রামের ইতিহাস

স্বাধীন গণমাধ্যমের নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কর্নেল (অব.) অলির বক্তব্যের সমালোচনা করলেন রাশেদ খান, বিরোধী জোটে বিভক্তির দাবি

ঢামেক হাসপাতাল চত্বরে দুই অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

মঙ্গলবার বঙ্গভবনে প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

তিন বিভাগে অতিভারি বৃষ্টির আভাস, টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

সারা দেশে আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ভারি থেকে অতিভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ সময় দেশের অধিকাংশ অঞ্চলেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি সপ্তাহের মাঝামাঝিতে দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।

বুধবার (২২ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের দেওয়া আবহাওয়ার বিশেষ পূর্বাভাষে এ তথ্য জানানো হয়।

  • বৃহস্পতিবার (২৩ জুলাই): সকাল ৯টার মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণের শঙ্কা রয়েছে। এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

  • শুক্রবার (২৪ জুলাই): রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে। এদিন সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

  • শনিবার (২৫ জুলাই): খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিন দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

  • রবিবার (২৬ জুলাই): খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। দেশের দিন ও রাতের তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে দেশের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টির মাত্রা বেশি থাকতে পারে। সে অনুযায়ী সংশ্লিষ্ট নদী ও সমুদ্রবন্দরগুলোকে সতর্ক সংকেত মেনে চলার পরামর্শ দেওয়া হতে পারে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৩ আগস্ট ২০২৬

তিন বিভাগে অতিভারি বৃষ্টির আভাস, টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি