লগইন
প্রাইম টিভি

মোঃ জাহিনুর ইসলাম

মোঃ জাহিনুর ইসলাম


বগুড়া শিবগঞ্জে গভীর নলকূপের মিটার-ট্রান্সফরমার চুরির হিড়িক, বিপাকে কৃষকরা

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় গভীর নলকূপের বৈদ্যুতিক মিটার ও ট্রান্সফরমার চুরির ঘটনা দিন দিন বেড়েই চলেছে। এতে চরম উদ্বেগ ও আতঙ্কের মধ্যে রয়েছেন গভীর নলকূপের মালিক ও স্থানীয় কৃষকরা। একের পর এক চুরির ঘটনায় সেচ কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতির মুখে পড়ছেন সংশ্লিষ্টরা।সর্বশেষ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের চালুনজা গ্রামে গভীর নলকূপের বৈদ্যুতিক মিটার ও ট্রান্সফরমার চুরির ঘটনায় এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এসব চুরির কারণে কৃষিকাজে সেচের পানি সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় কৃষকরা।স্থানীয় সচেতন মহলের দাবি, চুরির সঙ্গে জড়িত চক্রকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে রাতের বেলায় নজরদারি বাড়ানো এবং চুরি প্রতিরোধে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।এ অবস্থায় গভীর নলকূপের মিটার ও ট্রান্সফরমার চুরি বন্ধে সংশ্লিষ্ট প্রশাসন ও বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী মালিক ও স্থানীয় কৃষকরা।

বগুড়া শিবগঞ্জে গভীর নলকূপের মিটার-ট্রান্সফরমার চুরির হিড়িক, বিপাকে কৃষকরা