প্রাইম টিভি

Sharmin Akter

Sharmin Akter

Writer


আইভীর জামিন, কারামুক্তির পথ খুলল

হত্যাসহ পৃথক পাঁচ মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে দেওয়া জামিনের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা পৃথক পাঁচটি লিভ টু আপিল (আপিল করার অনুমতি চেয়ে আবেদন) আজ রোববার খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ।একই সঙ্গে হত্যা, হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগের অপর পাঁচ মামলায় আইভীকে দেওয়া জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার করে এ-সংক্রান্ত রুল হাইকোর্টে নিষ্পত্তি করতে বলেছেন আপিল বিভাগ। দ্বিতীয় দফার এই পাঁচ মামলায় হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা পৃথক পাঁচটি লিভ টু আপিল নিষ্পত্তি করে আদেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত।

আইভীর জামিন, কারামুক্তির পথ খুলল